
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
চ্যাম্পিয়নস ট্রফি শেষে লম্বা বিরতির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন কোহলি। সে সিরিজের এক ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৭৪ রান। এরপর গত নভেম্বর-ডিসেম্বরে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সেঞ্চুরি এবং একটি ফিফটির দেখা পান। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও হেসেছে তাঁর ব্যাট। প্রথম ম্যাচে করেন ৯৩ রান। ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই লম্বা সময় পর ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ ফিরলেন কোহলি।
১১ বারের মতো ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন কোহলি। ২০১৩ সালের অক্টোবরে প্রথমবারের মতো শীর্ষে উঠেন এই ব্যাটার। সব মিলিয়ে মোট ৮২৫ দিন ধরে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন। ভারতীয়দের মধ্যে যা সর্বোচ্চ; সর্বকালের তালিকায় তিনি আছেন দশ নম্বরে। এই তালিকায় সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস। ২,৩০৬ দিন ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিলেন তিনি।
শীর্ষে ফেরার পথে একধাপ এগিয়েছেন কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৫। ৭৮৪ রেটিং নিয়ে তিন থেকে দুইয়ে উঠে এসেছেন ড্যারিল মিচেল। কোহলি ও মিচেলের উত্থানে দুই ধাপ নিচে নেমে গেছেন রোহিত শর্মা। ৭৭৫ রেটিং নিয়ে তিনে নেমে গেছেন এই ব্যাটার। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত একধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন। আগের মতোই ৩৩ নম্বরে আছেন তাওহীদ হৃদয়।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৮ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে