
সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে যেকোনো বিচারেই লিটন দাসদের চেয়ে এগিয়ে থাকবে সূর্যকুমার যাদবের। সেটা নিয়ে ভাবনা নেই ফিল সিমন্সের। ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রধান কোচ।
এশিয়া কাপের হট ফেভারিট ভারত। গ্রুপ পর্বের সবকটি ম্যাচেই দাপটের সঙ্গে জিতেছে সূর্যকুমার যাদবের দল। সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানের পর ওমানকে হারায় তারা। সুপার ফোরেও দাপট অব্যাহত আছে তাদের। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার পথ মসৃণ করে রেখেছ ভারত। শুধু এবারের এশিয়া কাপই নয়, বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানও কথা বলছে তাদের হয়েই।
অতীতে যা হয়েছে সেদিকে অবশ্য তাকাতে চান না সিমন্স। সংবাদ সম্মেলেন বাংলাদেশ দলের কোচ বলেন, ‘জয়ের ব্যাপারে বিশ্বাস থাকা উচিত। আজ আমরা বসে বিষয়গুলি নিয়ে কথা বলেছি। ভারতকে হারাতে পারব, আমাদের সেই সুযোগ আছে। শ্রীলঙ্কা ম্যাচের পর আমরা বিরতি পেয়েছি। আমাদের সেই বিরতির সুযোগ কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে আমাদের জয়ের সুযোগ আছে।’
সিমন্সের মতে, নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে হারানো কঠিন হবে না। দুবাইয়ে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে। এটা নির্দিষ্ট একটি ম্যাচ। ভারত আগে হারেনি বিষয়টি এমন নয়। আমরা আমাদের সেরা ক্রিকেটই খেলার চেষ্টা করব এবং ভারতকে কীভাবে ভুল করানো যায় সেদিকে খেয়াল রাখব। এভাবেই আমাদের জিততে হবে।’
এ বছরের মে মাসে লিটন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন আনুষ্ঠানিকভাবে। তাঁর নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারে বাংলাদেশ। এরপর লিটন-তানজিদ হাসান তামিমরা লাহোরে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিলেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের বদলে যাওয়ার শুরু শ্রীলঙ্কা সিরিজ দিয়েই। শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জেতে তাদের মাঠেই। সেই ধারাবাহিকতায় লিটনরা সিরিজ জেতেন পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে।
টি-টোয়েন্টিতে টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ এশিয়া কাপ খেলতে গেছে সংযুক্ত আরব আমিরাতে। মরুর বুকে এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছেন লিটন-হৃদয়রা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে সিমন্স বলেন, ‘অবশ্যই ভালো হচ্ছে (টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স)। অধিনায়ক এখানে অনেক বড় অবদান রাখছে। সে তার সতীর্থদের সুন্দরমতো দিক নির্দেশনা দিচ্ছে। কোচরাও স্বাধীনতা দিচ্ছেন। সব ধরনের ক্রিকেটেই এমনটা জরুরি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের দক্ষতা প্রকাশ করতে এটা (স্বাধীনতা) খুবই গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে