
দুই ভুবনের দুই মহাতারকা। একজন টেনিস কোর্টের সম্রাট, অন্যজন বাইশ গজের রাজা। এখানে প্রথমজন নোভাক জোকোভিচ, আরেকজন বিরাট কোহলি। ভিন্ন দুই জগতের দুই কিংবদন্তিকে এক সুতোয় গেঁথেছে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা।
সার্বিয়াতে ক্রিকেট তেমন একটা জনপ্রিয় নয়। কিন্তু সার্বিয়ান টেনিস তারকা জোকোভিচ ক্রিকেট দেখেন মূলত কোহলির কারণেই। মাদ্রিদে গত রাতে লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার অনুষ্ঠানে জোকোভিচ তাঁর সঙ্গে কোহলির বন্ধুত্বের গল্প শুনিয়েছেন। সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘হ্যাঁ। কোহলি আমার বন্ধু। আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং পছন্দ করি। সত্যি বলতে তার কারণেই আমি ক্রিকেট দেখা শুরু করেছি। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়।’
ফ্রিস্টাইল স্কাইং তারকা আইলিন গুর সঙ্গে লরিয়াস পুরস্কারের অনুষ্ঠান সঞ্চালনা করেন জোকোভিচ। মূল অনুষ্ঠানের আগে ভারতের ভক্তদের উদ্দেশ্যে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘আমার বার্তা সবসময়ই ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতের টেনিস ও ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে বছরের পর বছর যে সমর্থন পাচ্ছি, তাতে ভীষণ কৃতজ্ঞ। এই দীর্ঘ সময়ে অনেকের সঙ্গেই আমার দেখা হয়েছে।’
ভারতে খুব শিগগিরই সফর করছেন বলে জানিয়েছেন জোকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘খুব শিগগিরই ভারতে দেখা হচ্ছে। কারণ, আমাকে সেখানে যেতেই হবে। গত কয়েক বছর ধরে ভারত সফরের প্রতি অনেক টান অনুভব করছি। কোনো ইভেন্ট আয়োজন, ম্যাচ খেলা বা যে কোনো কারণেই হোক, ভারতে আসব। মনেপ্রাণে এটা চাই। কারণ, ভারতের মানুষের সঙ্গে আত্মার টান অনুভব করি।’
সামাজিক মাধ্যমের কারণে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও বন্ধুত্ব করা এখন হাতের তালুর মতো সহজ। ক্রিস্টিয়ানো রোনালদো, কোহলি, জোকোভিচরা অনেক দূরে থাকলেও একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এক সময় যে ক্রিকেট জোকোভিচ দেখতেন না, কোহলির সঙ্গে বন্ধুত্বের কারণে এখন নিয়মিত এই খেলা দেখেন। সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘আমি যখন ভারতে আসব... যদি বলব না, বরং বলব যখন আসব। আশা করি তার (কোহলি) সঙ্গে আমার দেখা হবে। আমরা দুজনে মিলে টেনিস-ক্রিকেট খেলে সময় কাটাব। মজা করব।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৫ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে