লম্বা সময় পর আবারও ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুম শুরু হচ্ছে আগামীকাল। পরশু রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তামিমের ফরচুন বরিশাল।
তার আগে মাস্কো সাকিব একাডেমিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বরিশালের অধিনায়ক তামিম। সেখানে তাঁর সতীর্থ নবনির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসানের প্রসঙ্গও আসে। সাংসদ সাকিব-মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন কি না, এমন প্রশ্নে তামিম বলেছেন, ‘আমার দুজনের কারও সঙ্গেই দেখা হয়নি। দেখা হলে অবশ্যই কথা হবে। কথা তো হবেই। দেখা যাক।’
এদিকে তামিমের মাঠে ফেরার আগে তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। কিছুদিন আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সারিয়ে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
তামিম এবং বিসিবি দুই পক্ষ জানিয়েছিল, জানুয়ারিতে আলোচনায় বসে সিদ্ধান্ত নির্ধারণ হবে। এ ব্যাপারে আজ তামিম আবারও জানিয়েছেন, বিপিএলের মাঝেই তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ জানিয়ে দেবেন। তিনি তামিম বলেছেন, ‘খুবই তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। বিপিএলের মাঝেই আপনারা জানতে পারবেন।’
বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তামিম। তবে এখনো শতভাগ ফিট নন বলে জানালেন তিনি। শতভাগ ফিট না থাকায় বিশ্বকাপেও খেলা হয়নি তাঁরা। সেসময় অধিনায়ক সাকিব সরাসরি জানিয়েছিলেন, শতভাগ ফিট না থেকে মাঠে নামলে দলের সঙ্গে ‘চিট’ করা হয়।
তামিম অবশ্য বিপিএলে ফিটনেস জটিলতা দেখছেন না, ‘না (চিট করা হবে না)। আমার কাছে মনে হয় না। চোট এমন একটি অংশ...এখনো বলব, কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যান বলতে পারবে না, আমি শতভাগ ফিট। ৯০ শতাংশ ফিট থাকে, ৭০ শতাংশ ফিট থাকে। ৮০ শতাংশ ফিট থাকে। কিছু না কিছু সবার কম বেশি সমস্যা থাকে। তার মানে এটা না, সে খেলবে না।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৮ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে