মাতিশা পাতিরানার চোট পাওয়ার পর থেকেই আইপিএলের শুরু থেকে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল মোস্তাফিজুর রহমানের। আজ উদ্বোধনী ম্যাচে সেটাই বাস্তবে মিলে গেল। বাংলাদেশি পেসারকে রেখেই একাদশ দিয়েছে চেন্নাই সুপার কিংস।
আইপিএলের পঞ্চম দল হিসেবে চেন্নাইয়ের হয়ে অভিষেক হচ্ছে মোস্তাফিজের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শুরু থেকেই থাকছেন তিনি। বেঙ্গালুরু টস জিতে ব্যাটিং নেওয়ায় শুরুতেই বোলিংয়েরও সুযোগ পাচ্ছেন ২৮ বছর বয়সী পেসার। তাঁর সঙ্গে একাদশে সুযোগ পাওয়া অন্য তিন বিদেশি হচ্ছেন—মহীশ তিকশানা এবং নিউজিল্যান্ডের দুই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল।
চেন্নাইয়ের উইকেট বিবেচনা করেই মোস্তাফিজকে দলে রেখেছেন মহেন্দ্র সিং ধোনির বদলে এবার অধিনায়কত্বের বাহুবন্ধনী পাওয়া রুতুরাজ গায়কোয়াড়। কেননা চেন্নাইয়ের কন্ডিশন ও উইকেট ফিজের বোলিংয়ের সঙ্গে খুবই মানানসই। এবার দলের আস্থার প্রতিদান দেওয়ার পালা বাংলাদেশের বাঁহাতি পেসারের।
সিলেটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান পাতিরানা। সেই চোট তাঁকে চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে রাখবে বলে জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। লঙ্কান পেসার চোট পাওয়ায় মোস্তাফিজের সুযোগ হয়েছে আজ মাঠে নামার।
এর আগে আইপিএলে চার দলের হয়ে ৬ টুর্নামেন্ট খেলে ৪৮ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২০১৬ সালে অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করার পথে ১৭ উইকেট নেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে পেয়েছিলেন একমাত্র বিদেশি হিসেবে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে