ইনিংসের প্রথম ওভারেই ফিরতে পারতেন সৌম্য সরকার। আলজারি জোসেফের চতুর্থ বলটি হালকা সুইং করে বাইরেই যাচ্ছিল। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই সৌম্যের ড্রাইভ। ব্যাটের কানায় লেগে বল যায় স্লিপে থাকা ব্রেন্ডন কিংয়ের হাতে। কিং সেই সহজ ক্যাচ নিতে পারেননি। শুরুতে জীবন পাওয়াটাও বৃথা যেতে দেননি সৌম্য। দলের প্রয়োজনের মুহূর্তে খেলেছেন ৭৩ বলে ৭৩ রানের ইনিংস।
সৌম্য আরেকবার জীবন পান ব্যক্তিগত ৪৫ রানের মাথায়। স্পিনার গুড়াকেশ মোটিকে লং অন দিয়ে টানা দুই ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই মোটির বলেই ফিরতে হয়েছে বাংলাদেশ ওপেনারকে। ফিফটির পর ভয়ংকর হয়ে উঠতেই পড়েন এলবিডব্লিউর ফাঁদে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। তার আগে ৬ চার ও ৪ ছয়ে গত মার্চের পর প্রথম ফিফটি উদ্যাপন করেন সৌম্য।
তৃতীয় উইকেটে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে সৌম্যের ১৩৬ রানের জুটিতেই ঘুরে দাঁড়ানো বাংলাদেশের। নয়তো দ্বিতীয় ওয়ানডের মতন পড়তে যাচ্ছিল ব্যাটিং ধসে। সৌম্যকে ফেরাতে না পারার ঝালটা আলজারি মেটান নিজেদের দ্বিতীয় ওভার করতে এসে। তিন বলের ব্যবধানে ফেরান ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে। রানের খাতা খোলার আগেই পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন তানজিদ। দুই বল পর আউটসাইড অফের বল খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ দেন লিটন। এবার অবশ্য স্লিপে দাঁড়ানো কিং ভুল করেননি। ২, ৪ ও ০—এই হলো উইন্ডিজ সিরিজে বাংলাদেশ উইকেটরক্ষকের রান।
এরপরই সৌম্য-মিরাজের জুটি। উইকেটে থিতু হওয়ার পর দুজনে ফাঁকফোকরে বাউন্ডারি হাঁকিয়ে রানের গতি বাড়িয়েছেন। ৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের পাওয়ার প্লেতে স্কোর দাঁড়ায়—৪৬/২। সৌম্যের মতন মিরাজেরও সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। রান নিতে গিয়ে আফিফ হোসেনের (১৫) সঙ্গে ভুল বোঝাবুঝি, বাংলাদেশ অধিনায়কের ৭৩ বলে ৮ চার ও ২ ছয়ে সাজানো ৭৮ রানের ইনিংস থামে শেরফান রাদারফোর্ডের সরাসরি হিটে। সিরিজের প্রথম ওয়ানডেতেও ৭৪ রানে রাদারফোর্ডের হাতে ক্যাচ দিয়েছিলেন মিরাজ।
সেন্ট কিটসে প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। একাদশে তিন পরিবর্তন নিয়ে একই ভেন্যুতে আজও টসে হেরে ব্যাটিংয়ে নেমে রাত এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৪.১ ওভারে ৫ উইকেটে করেছে ১৮৮ রান। ব্যাটিংয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৭) ও জাকের আলী অনিক (১০)। এই ম্যাচ হারলে ২০১৪ সালের পর উইন্ডিজে প্রথমবার ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৩ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে