
বিপিএলের রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে এবার বেশ প্রশংসা কুড়িয়েছেন আলিস আল ইসলাম। রহস্যময় বোলিংয়ে আলো ছড়িয়ে প্রথমবার বাংলাদেশ দলেও ডাক পেয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন আলিস। কিন্তু আঙুলের চোটে আবার ছিটকেও গেছেন তিনি। ২৭ বছর বয়সী এই স্পিনারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাঁর কুমিল্লা ভিক্টোরিয়ানস সতীর্থ জাকের আলী অনিক।
গতকাল বিপিএল ফাইনালে কুমিল্লার হারের পর আজকের পত্রিকাকে আলিস আক্ষেপ জড়িত কণ্ঠে বলেন, ‘দলে সুযোগ পেয়েছিলাম, আবার ছিটকেও গেলাম।’ গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান তিনি। তর্জনী ও মধ্যমা দুই আঙুলেই করতে হয়েছে ব্যান্ডেজ।
আলিসের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘আলিসের একটি এমআরআই করা হয়েছে, ডান হাতের মধ্যমায় এমসিপি জয়েন্ট লিগামেন্ট মচকে গেছে এবং সে জায়গা ফুলে ওঠেছে। চোট সারতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে, যার জন্য সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।’
এবারের বিপিএলে ৮ ম্যাচে ৭.১৭ ইকনোমি রেটে ৯ উইকেট নিয়েছেন আলিস। শেষ দিকে চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি। আলিসের জায়গায় সুযোগ পাওয়া অনিক নজর কেড়েছেন পাওয়ার হিটিং দেখিয়ে। ৯৯.৫ গড়, ১৪১. ১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন কুমিল্লার এই ব্যাটার।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১১ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে