১৮ ওভার পর্যন্ত উইকেটে পড়েছে মাত্র ১টি। হাতে ৯টি উইকেট থাকার পরও সেভাবে ঝড় তুলতে পারেননি কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাটাররা। ইমরুল কায়েস পেয়েছেন দারুণ এক ফিফটি, তাওহীদ হৃদয়ও হাঁটছিলেন সে পথে—কিন্তু ১৯তম ওভারে ৪৭ রানে ফিরলেন তিনি।
তার আগে দ্বিতীয় উইকেটে ইমরুল-হৃদয় জুটি কুমিল্লার স্কোরে যোগ করেন ১০৭ রান। তবে এর জন্য দুজনে মিলে খেলেছেন ৮৭টি বল। পরের ব্যাটাররা যথেষ্ট বলও পাননি ঝড় তোলার। বিপরীতে শেষ দুই ওভারে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামে তোপ দাগানো বোলিংয়ে কুমিল্লা হারায় ৫ উইকেট। শেষ ওভারের তিন বলে হ্যাটট্রিক করেন শরীফুল। যার ফলে কুমিল্লাকে ১৪৩ রানেই আটকে রাখল দুর্দান্ত ঢাকা।
ইনিংসের শেষ তিন বলে খুশদিল শাহ, রস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফেরান শরীফুল। তাতে বিপিএলের ৭ম হ্যাটট্রিক লেখা হলো বাঁহাতি পেসারের নামে। শুরু থেকেই কুমিল্লার ব্যাটারদের চেপে ধরে বোলিং করেন ঢাকার বোলাররা।
প্রথম ওভারে তাসকিন আহমেদ দিয়েছেন ৪ রান। দ্বিতীয় ওভারে শরীফুল দেন ২ আর তৃতীয় ওভারে আরাফাত সানি দিয়েছেন ৩ রান। চতুর্থ ওভারে গিয়ে প্রথম বাউন্ডারি পায় কুমিল্লা। চতুরাঙ্গা ডি সিলভাকে প্রথম বলে মিডউইকেট দিয়ে দারুণ এক ছক্কা মারেন লিটন দাস। ওভারের চতুর্থ বলে আরেকটি চার মারেন তিনি, এরপরই ঘটে বিপর্যয়। স্পিনার চতুরাঙ্গার স্লটের অফ-স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে পয়েন্টে মোহাম্মদ নাইমের হাতে ধরা পড়েন লিটন। ১৬ বলে ১৩ রানে ফেরেন কুমিল্লার অধিনায়ক।
মিরপুরের উইকেটও ছিল ভালো। বল গতি ও বাউন্স দুটোই ছিল। ২৩ রানে প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় উইকেটে ইমরুল-হৃদয় উইকেটে থিতু হন। তবে কেউই সেভাবে ঝড় তুলতে পারেননি। ১৯তম ওভারে দুজনকে ফেরান তাসকিন। ৪১ বলে ৪৭ রান করেছেন হৃদয়। ইনিংসে ছিল ২টি ছ্ক্কা ও একটি চারের বাউন্ডারি।
৫৬ বলে ৬৬ রানে ফেরেন ইমরুল। ৬টি চার ও ২টি ছক্কায় ছিল এই বাঁহাতি ব্যাটেরর ইনিংসটি। শেষ দিকে ৫ বলে ২ ছক্কায় ১৩ রান করেছেন খুশদিল। ৪ ওভারে ২৭ রান দিয়ে শরীফুল ৩টি ও তাসকিন ৩০ রান দিয়ে শিকার করেছেন ২টি উইকেট।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে