এবারের আইপিএলে দারুণ সময় কেটেছে মোস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড় ও সমর্থকদের মন জয় করেছেন তিনি। প্রথমবার হলুদ জার্সি পরেই স্মরণ করিয়ে দিয়েছেন পুরোনো ফিজকে।
তবে আইপিএলের মাঝপথেই আন্তর্জাতিক দায়িত্ব সামলাতে দেশে ফিরতে হয়েছে মোস্তাফিজকে। আজ থেকে যে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। এই সিরিজে খেলার সম্ভাবনা আছে ২৮ বছর বয়সী পেসারের। অবশ্য সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই তিনি। এরপর ফিজ জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবেন যুক্তরাষ্ট্রে।
তবে আইপিএলের মাঝপথে দেশে ফিরে এলেও চেন্নাই সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে ভুলতে পারেননি মোস্তাফিজ। ড্রেসিংরুমে সহযোগিতার জন্য ভারতীয় কিংবদন্তির প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ধোনির সঙ্গে তাঁর অটোগ্রাফ নেওয়া এক জার্সি হাতে ছবি পোস্ট করে ফিজ ক্যাপশন দিয়েছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা বিশেষ অনুভূতি ছিল। সব সময় আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের প্রশংসা করি, আমি এ সবকিছুই মনে রাখব। আপনার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ ও খেলার জন্য অপেক্ষায় আছি।’
চলতি আইপিএলে শুরুতেই সর্বোচ্চ উইকেটপ্রাপ্তির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ নিজের দখলে নিয়ে নেন মোস্তাফিজ। তবে সেটি পরে হাতছাড়াও হয়। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমেই ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির যৌথভাবে দুইয়ে আছেন ফিজ। বাংলাদেশি পেসারের সঙ্গী মুম্বাই ইন্ডিয়ানসের ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। তবে ফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন তিনি। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তাঁদের ওপরে শুধু সানরাইজার্স হায়দরাবাদের টি. নটরাজন।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে