এবারের আইপিএলে সময়টা দুর্দান্ত কাটছে শুবমান গিলের। অধিনায়কত্বের বাহুবন্ধনী পেয়ে গুজরাট টাইটানসে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। ৪ ম্যাচে ১৬৪ রানে দলের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক উদীয়মান এই ব্যাটার।
২০২২ সাল থেকে গুজরাটের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন গিল। সর্বশেষ মৌসুমে তো ৮৯০ রান নিয়ে শীর্ষে ছিলেন ২৪ বছর বয়সী ব্যাটার। গুজরাটের হয়ে সময়টা দুর্দান্ত কাটলেও পুরোনো দলকে হয়তো ভুলতে পারেননি তিনি। তা না হলে মজার ছলে শাহরুখ খানের কাছে এমন প্রশ্ন করবেন কেন তিনি?
মজার ছলে বলিউডের বাদশা খ্যাত শাহরুখের কাছে গিল জানতে চেয়েছেন কেন তাঁকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা অবশ্য সরাসরি বলিউড অভিনেতাকে করেননি ভারতীয় ব্যাটার। বিশ্বসংগীতের জনপ্রিয় এক গায়কের মাধ্যমে উত্তরটা জানতে চেয়েছেন তিনি। সেই গায়ক হচ্ছেন এড শিরান।
গত মাসে মুম্বাইয়ে পারফর্ম করতে ভারতে এসেছিলেন শিরান। গান গাইতে এসে দুর্দান্ত সময় কাটিয়েছেন এই ইংরেজ গায়ক। শুধু পারফর্মই করেননি, ভারতের বিভিন্ন অঙ্গনের বেশ কজন সেলিব্রেটির সঙ্গে দেখাও করেছেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন শাহরুখ, গিল ও কৌতুক অভিনেতা তন্ময় ভাট। গিলের সঙ্গে ক্রিকেটও খেলেছেন শিরান।
গিল ও তন্ময়ের সঙ্গে এক রেস্টুরেন্টে খাওয়ার সময়ই শাহরুখ প্রসঙ্গ সামনে এনেছিলেন শিরান। ইংরেজ গায়ক বলছিলেন, ‘আজ রাতে শাহরুখের বাসায় যাচ্ছি।’ সে সময় প্রতি উত্তরে গিল বলেন, ‘আমি তাঁর দলে খেলতাম।’ শোনার পর শিরান অবাক হয়ে প্রশ্ন করেন, ‘তুমি খেলেছ? তাঁর দল আছে?’ এ সময় তন্ময় উত্তর দেন, ‘হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স তাঁর দল।’ এরপরেই গিল মজার ছলে বলেন, ‘তাঁকে জিজ্ঞেস করবে, কেন আমাকে ধরে রাখেনি।’ এটা বলার পরেই একসঙ্গে সবাই হেসে ওঠেন।
২০১৮-২০২১ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলছেন গিল। এ সময় দুবারের আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে ভালো ছন্দেও ছিলেন তিনি। কলকাতার পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ তৈরি করেন তিনি। তার পরও হঠাৎ করেই ১ কোটি ৮০ লাখ ভারতীয় মুদ্রায় কেনা ব্যাটারকে ছেড়ে দেয় কলকাতা। গুজরাটে যোগ দেওয়ার আগে কলকাতার হয়ে ৫৮ ম্যাচ খেলে ১৪১৭ রান করেছেন গিল।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে