জয়ের সমান ড্র যাকে বলে! রাজশাহীর ছুড়ে দেওয়া ৫১৬ রানের বিশাল লক্ষ্য। প্রথম ইনিংসে ১৯৪ রানে গুটিয়ে যাওয়া খুলনার সামনে চোখ রাঙানি দিচ্ছিল হার। তবে সৌম্য সরকার ও অমিত মজুমদারের দৃঢ়তায় খাদের কিনারা থেকে জয়ের সমান ড্র পেল খুলনা। চতুর্থ দিন ৭ উইকেটে ৩১১ রান করলে ম্যাচ ড্র হয়ে যায়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা স্বস্তির ড্র পেলেও সৌম্য (৮৯) ও অমিত (৮৭) পুড়েছেন সেঞ্চুরির আক্ষেপে। প্রথম ইনিংসে ৪২৬ রান করেছিল রাজশাহী। ১৯৪ রান করে খুলনা। ২৩২ রানে এগিয়ে থাকা রাজশাহী দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২৮৩ রানে। আবদুল্লাহ আল মামুন ৩টি, রিশাদ, মুগ্ধ ও রিজওয়ান নিয়েছেন দুটি করে উইকেট।
বগুড়ায় ৯ উইকেটে ২৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল রংপুর। বিপরীতে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়ে গিয়েছিল চট্টগ্রাম। ফলোঅন পড়ে আবার ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি তারা। রংপুরের বোলারদের সম্মিলিত দাপুটে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম গুঁড়িয়ে যায় ৮৯ রানে। ইনিংস ও ৮১ রানের দুর্দান্ত জয় পেয়েছে রংপুর।
খুলনায় ড্র হলো সিলেট ও ঢাকার ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সুযোগই পায়নি ঢাকা। প্রথম ইনিংসে সিলেট করেছিল ১৪৬, ঢাকা করে ২২৪। দ্বিতীয় ইনিংসে সিলেট ৮ উইকেটে ২৫৭ রান করতেই দিন শেষ হয়ে যায়। আরেক ম্যাচে ফলোঅনে পড়া বরিশালের দেওয়া ৬৩ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে তাড়া করেছেন ঢাকা মহানগর।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে