
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সোমবারের রাতটা হয়তো শুধুই আরেকটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ নয়। মহেন্দ্র সিং ধোনির ভক্তদের জন্য এটা হয়ে উঠতে পারে আবেগে ভরা এক বিদায়ের মঞ্চ। পাঁচ বছর আগে বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজেই যে ইঙ্গিত দিয়েছিলেন, সময় যেন ঠিক সেখানেই এসে দাঁড়িয়েছে।
চোটের কারণে এবারের আইপিএলে এখনো মাঠে নামেননি ধোনি। লিগ পর্বে চেন্নাই সুপার কিংসের বাকি আর মাত্র দুটি ম্যাচ। নিজেদের ১৩ ম্যাচে আজ রাতে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। সেই ম্যাচের আগে জোর গুঞ্জন, আজ চেন্নাইয়ের জার্সিতে খেলতে নামবেন ধোনি; সেটাই হতে পারে আইপিএলে তাঁর বিদায়ী ম্যাচ।
এই জল্পনার পেছনে বড় কারণ পাঁচ বছর আগের ধোনির একটি মন্তব্য। ২০২১ সালে চেন্নাইয়ে শিরোপা উদযাপনের সময় ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছিলেন, নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি চেন্নাইয়েই খেলবেন চান তিনি। ঠিক পাঁচ বছর পর আবারও চিপকে (এমএ চিদাম্বরম স্টেডিয়াম) খেলতে নামছে চেন্নাই।
ধোনি বলেছিলেন, ‘আমি সব সময় পরিকল্পনা করে ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে নিয়েছি। শেষ যে ম্যাচটি খেলেছি, সেটা ছিল রাঁচিতে। ওয়ানডেতে আমার শেষ হোম ম্যাচও ছিল নিজের শহর রাঁচিতে। আশা করি, আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচটা হবে চেন্নাইয়ে। সেটা আগামী বছর হবে নাকি পাঁচ বছর পরে, তা জানি না।’
সেই পাঁচ বছরের সময়সীমা যেন এসে মিলছে আজকের রাতেই। সানরাইজার্সের বিপক্ষে ম্যাচটিই চলতি মৌসুমে চেন্নাইয়ের শেষ হোম ম্যাচ। এরপর এই মৌসুমে আর এই ভেন্যুতে কোনো ম্যাচ খেলবে না পাঁচবারের চ্যাম্পিয়নরা। তাই অনেক সমর্থকই বিশ্বাস করছেন, প্রিয় তারকাকে হয়তো চিপকের মাঠে শেষবারের মতো হলুদ জার্সিতে দেখা যাবে।
ধোনি আজ হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে খেলতে পারেন, এমন ইঙ্গিত পাওয়া গেল রবিচন্দ্রন অশ্বিনের কথাতেও। ধোনির সাবেক সতীর্থ বলেন, ‘আমার মনে হচ্ছে, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ধোনির খেলার ভালো সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়। যতটুকু শুনেছি, গত দুই-তিন ম্যাচ ধরেই তিনি মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন।’
অবশ্য ধোনির ফিটনেস নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি চেন্নাই। এরপরও দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন ভক্তরা। তবে সব জল্পনা ছাপিয়ে এখন একটাই প্রশ্ন—আজ কি সত্যিই শেষবারের মতো চেন্নাইয়ের মাঠে দেখা যাবে ধোনিকে? উত্তরটা মিলবে রাতেই।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে