
সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্টটা যেন ‘অভিষেকে’র টেস্ট। এক বাংলাদেশি ও দুই আইরিশ ক্রিকেটার আজই প্রথমবারের মতো টেস্টে খেলতে নেমেছেন। তাঁদের সঙ্গে অস্ট্রেলিয়ার এক আম্পায়ারেরও অভিষেক হয়ে গেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং স্যাম নোগাস্কির জন্য একেবারে নতুন নয়। এর আগে ছেলেদের ক্রিকেটে ২৫ ওয়ানডে ও ৪২ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন তিনি। মেয়েদের ক্রিকেটেও ৪ ওয়ানডে ও ২৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। কিন্তু সিলেট টেস্ট দিয়ে আজ ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবারের মতো আম্পায়ারিং করছেন তিনি। বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টেস্টে অজি এই আম্পায়ার আছেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। তাঁর সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে কাজ করছেন পাকিস্তানের আহসান রাজা। টিভি আম্পায়ারের দায়িত্বে আছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করছেন বাংলাদেশের তানভীর আহমেদ। অ্যান্ডি পাইক্রফট এই টেস্টের ম্যাচ রেফারির দায়িত্বে আছেন।
বাংলাদেশি বাঁহাতি স্পিনার হাসান মুরাদ আজ প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছেন। আয়ারল্যান্ডের নিলের মতো তাঁর সতীর্থ ক্যাড কারমাইকেলেরও ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হয়েছে। তিন ক্রিকেটারের অভিষেকের ম্যাচে মুশফিকুর রহিম তাঁর ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলছেন। টস জিতে আগে ব্যাটিং নিয়ে আয়ারল্যান্ড রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায়। কিন্তু বাংলাদেশের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছে আইরিশরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩.২ ওভারে ১ উইকেটে ৮২ রান করেছে আয়ারল্যান্ড। স্টার্লিং ও কারমাইকেল ৫২ ও ২৪ রানে ব্যাটিং করছেন।
মুশফিক তাঁর ক্যারিয়ারের শততম টেস্ট খেলবেন মিরপুরে। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর মিরপুরে শুরু হবে। ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে