
২০১২ সালে শুরু প্রথম বিপিএল থেকেই মুশফিকুর রহিম টুর্নামেন্টে এক পরিচিত মুখ। দেশের ক্রিকেটে এখনো তিনি বড় নাম। কদিন আগে নিজের শততম টেস্টে করেছেন সেঞ্চুরি ও ফিফটি। বিপিএলে সর্বশেষ দুটি পর্বের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালে খেলেছেন মুশফিক। বর্তমান চ্যাম্পিয়ন দলের সদস্য মুশফিককে আজ বিপিএল নিলামে কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি।
সন্ধ্যা ৭টা পর্যন্ত অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো ১০ জন করে স্থানীয় ক্রিকেটার নিয়ে ফেলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন নাঈম শেখ। তাঁকে চট্টগ্রাম দলে নিয়েছে ১ কোটি ১০ লাখ টাকায়। এখন পর্যন্ত নিলামে কোটি টাকা স্পর্শ করা একমাত্র ক্রিকেটার নাঈমই। নিলামে কিছু চমক থাকেই। ৩৮ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানকে যেমন ৩০ লাখ টাকা দিয়ে নিয়েছে চট্টগ্রাম।
দেশের ক্রিকেটের বড় তারকা মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহ নিলামে এখনো দল পাননি। মাহমুদউল্লাহ গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মুশফিক টেস্ট চালিয়ে গেলেও খেলছেন ঘরোয়া ক্রিকেটের সব ধরনের টুর্নামেন্ট। মুশফিক সন্ধ্যায় তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে পোস্টটি তাঁর নিলামে অবিক্রীত থাকাটা ইঙ্গিত করে দেওয়া।
বিপিএলে মুশফিকই সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি দলে খেলেছেন। শেষ পর্যন্ত তিনি শিরোপার স্বাদ পেয়েছিলেন তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশালের হয়ে খেলে। এবার মুশফিককে ‘দর্শক’ হয়েই থাকতে হয় কি না, সেটিই দেখার বিষয়।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে