আক্ষেপ নিয়েই ভারতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ করছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ। খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ ঘোচানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন কোচ হয়ে।
কিন্তু দুবারই শূন্য হাতে ফিরতে হলো রাহুলকে। সামনে অবশ্য সুযোগ থাকছে তাঁর। কিন্তু সেই সুযোগ নিচ্ছেন না তিনি। ভারতের ডাগআউটে আর থাকতে চান না বলে নতুন করে চুক্তি করেননি ভারতের সাবেক ব্যাটার।
এতে বিশ্বকাপের ফাইনালই ভারতের কোচ হয়ে শেষ ম্যাচ হতে যাচ্ছে রাহুলের। ভারতীয় কোচ নিজে এখন পর্যন্ত কিছু না জানালেও ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে তাঁর পথচলা থামতে যাচ্ছে।
বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রাবিড় জানিয়েছেন, আর পূর্ণ মেয়াদে কোচ হতে আগ্রহী হন তিনি। খেলোয়াড় হিসেবে ২০ বছর দলের সঙ্গে ভ্রমণ করেছে। গত দুই বছরও কোচ হিসেবে একই কাজ করেছেন। নতুন করে আর এমনটি চান না তিনি। জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে থাকতে পছন্দ করছেন তিনি, যদি আবারও সেই পদে ফেরেন তাহলে নিজ শহর বেঙ্গালুরুতে থাকতে পারবেন।’
২০২১ সালের নভেম্বরে দুই বছরের চুক্তিতে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়। তাঁর অধীনে অনেক দ্বিপক্ষীয় সিরিজ জিতলেও সর্বশেষ এশিয়া কাপ ছাড়া বড় কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। উল্টো টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ঘরের মাঠে বিশ্বকাপেও হতাশ হয়েছেন।
রাহুলের পথচলা থামলে শুরু হতে পারে তাঁর বন্ধু ভিভিএস লক্ষ্মণের। যিনি আজ থেকে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় দলের স্থায়ী কোচ হতেও তিনি রাজি আছেন বলে জানিয়েছে ওই সূত্র।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে