সম্প্রতি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই নির্দেশনা মেনে ঘরোয়া ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বিরাট কোহলি। দিল্লির হয়ে ভারতের ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলবেন এই ব্যাটার।
আগামী ২৪ ডিসেম্বর আহমেদাবাদে শুরু হবে বিজয় হাজারে ট্রফির পরবর্তী আসর। দীর্ঘ ১৬ বছর পর ভারতের ঘরোয়া টুর্নামেন্টটিতে দেখা যাবে কোহলিকে। এর আগে সবশেষ ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি বিজয় হাজারে ট্রফিতে দিল্লির প্রতিনিধিত্ব করেছেন ইতিহাসের সেরা ব্যাটারদের একজন। সার্ভিসেসের বিপক্ষে সে ম্যাচে দিল্লির হয়ে ১৪৮ রানের ইনিংস খেলেন মিঠুন মানহাস। তিনি এখন ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।
কোহলির বিজয় হাজারে ট্রফিতে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি ও ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সচিব অশোক শর্মা। তবে ভারতের সাবেক অধিনায়ক কয়টি ম্যাচ খেলবেন সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি তিনি। শর্মা বলেন, ‘বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলিকে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে। তবে সে পুরো টুর্নামেন্ট খেলবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।’
লম্বা সময় পর বিজয় হাজারে ট্রফিতে ফেরার আগে দুর্দান্ত ফর্মে আছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলেন ১৩৫ রানের ইনিংস। এই সংস্করণে সেটা কোহলির ৫২ তম শতক। সিরিজের বাকি ম্যাচ দুটি হবে আজ ও ৬ ডিসেম্বর। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শেষেই বিজায় হাজারে ট্রফির জন্য দিল্লির সঙ্গে যোগ দেবেন কোহলি।
বিজয় হাজারে ট্রফিতে ৮ জানুয়ারি পর্যন্ত গ্রুপ পর্বে নিজেদের সাতটি ম্যাচে মাঠে নামবে দিল্লি। এরপর ১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট ও টি–টোয়েন্টি থেকে বিদায় নিয়ে এখন কেবল দেশের হয়ে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলছেন কোহলি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে