তৃতীয় দিনেই জমে উঠেছে লর্ডস টেস্ট। ইংল্যান্ডকে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ধাক্কা খেয়েছে বেন স্টোকসের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৪ উইকেটে ৬৯ রান৷ ম্যাচ জিততে তাদের প্রয়োজন আরও ২০৮ রান। আর নিউজিল্যান্ডের দরকার ৬ উইকেট।
এর আগে ড্যারেল মিচেল আর টম ব্ল্যান্ডেলের ব্যাটে দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ড। দলীয় ৫৬ রানে ৪ উইকেট পড়ার পর হাল ধরেন তারা। তাদের দুজনের ১৯৫ রানের ষষ্ঠ উইকেট জুটিতে লড়াইয়ের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। গতকাল দ্বিতীয় দিন শেষে ৯৭ রানে অপরাজিত থাকা মিচেল তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
প্রথমবার লর্ডসে খেলতে নেমেই সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন মিচেল৷ আর ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি ব্ল্যান্ডেল। ২৫১ রানে এই জুটি ভাঙলে আর বেশি দূর এগোতে পারেনি নিউজিল্যান্ড। শেষ দিকে ব্রড-আন্ডারসনদের দাপটে ২৮৫ রানে থামে কিউইদের প্রথম ইনিংস।
এই টেস্টে পেসাররা দাপট দেখাচ্ছেন প্রথম দিন থেকেই। প্রথম দিনে নিউজিল্যান্ডকে ১৩২ রানে অল আউট করতে ১০ উইকেটই নিয়েছিলেন ইংলিশ পেসাররা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটারদেরও সুবিধা করতে দেননি কিউই পেসাররা। ব্রড আন্ডারসনদের সঙ্গে পাল্লা দিয়ে সবগুলো উইকেটই তুলে নিয়েছেন কিউই পেসাররা। লর্ডস টেস্টে এখন পর্যন্ত উইকেট পড়েছে ৩৪ উইকেট যার ৩২টিই পেসারদের দখলে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে