পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের বল দুই স্লিপের মাঝ দিয়ে চার মারের আগেই ধারাভাষ্যকক্ষে আতহার আলী খান বললেন, ‘দেয়ার ইট ইজ।’ মুশফিকও করলেন বুনো উল্লাস। শেষ পর্যন্ত বলটা চারই হয়েছে। হেলমেট খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। পিচের পাশে ঘাসে এরপর সিজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১৪ সেঞ্চুরির রেকর্ড এখন নিজের করে নিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
সিলেটে আজ তৃতীয় দিনে চা পানের বিরতির পর সেঞ্চুরি করতে কেবল ১০ রান প্রয়োজন ছিল মুশফিকের। নার্ভাস নাইনটিতে এর আগে বারবার আউট হওয়ার ঘটনা থাকলেও এবার তিনি সাবধানে এগিয়েছেন। ১৫৫ বলে ৯০ রান করা মুশফিক যখন তিন অঙ্ক ছুঁয়েছেন, তখন তাঁর নামের পাশে বল ১৭৮। অর্থাৎ, সেঞ্চুরি করতে দ্বিতীয় সেশনের পর ২৮ বল খেলেছেন মুশফিক। এই সময় তিনি চার মেরেছেন দুটি।
যাঁরা খেলা দেখেছেন, তাঁরা আরও স্পষ্ট বুঝতে পারবেন সেঞ্চুরির আগে মুশফিক কতটা সাবধানী ছিলেন। বিশেষ করে ৮৫তম ওভারে আসা আব্বাসের বলে আউট হতে হতেও বেঁচে গিয়েছেন মুশফিক। সেই ওভারের প্রথম দুই বলে মুশফিক যেভাবে ব্যাকফুটে খেলছিলেন, তাতে বোল্ড হতে পারতেন। এমনকি অবস্ট্রাকটিং দ্য ফিল্ডও হতে পারতেন। তখন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারের রান ৯৯। সেই ওভারের তৃতীয় বলে দুই স্লিপের মাঝখান দিয়ে চার মেরে তিন অঙ্ক ছোঁয়ার আনন্দে উদযাপন শুরু করেন মুশফিক।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে এখন সমান তালে এগোচ্ছেন মুশফিক ও মুমিনুল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুশফিকের সেঞ্চুরি এখন ১৪। মুমিনুল করেছেন ১৩ সেঞ্চুরি। তামিম ইকবাল টেস্টে করেছেন ১০ সেঞ্চুরি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ৯। ছয়টি করে সেঞ্চুরি করেছেন লিটন দাস ও মোহাম্মদ আশরাফুল।

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করতে উইকেটের চারপাশে খেলেছেন মুশফিক। কাভার ড্রাইভ, স্লগ সুইপ, স্কয়ার ড্রাইভ—ক্রিকেটের ব্যাকরণ মেনে সম্ভাব্য সব শটই খেলেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ১৮০ বলে ১০৪ রান করে অপরাজিত। ৯ চার ও এক ছক্কা মেরেছেন। ৪০.৩৮ শতাংশ রান তিনি করেছেন বাউন্ডারিতে। ৩৯ বছর বয়সী মুশফিক যখন অর্ধেকের বেশি রান দৌড়ে নিয়েছেন, তাতেই বোঝা গেল তিনি ফিটনেস নিয়ে কতটা কাজ করছেন। এতটুকু পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৮৫ ওভারে বাংলাদেশ ৬ উইকেটে ৩২৫ রান করেছে।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই বিদায় বলেছেন মুশফিক। খেলে যাচ্ছেন শুধু টেস্ট। এই এক সংস্করণে নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। সবশেষ ছয় ইনিংসের চারটিতেই ফিফটি করেছেন। যার মধ্যে দুটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। গত বছরের নভেম্বরে মিরপুরে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছিলেন তিনি। এবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে করেছেন ৭১ ও ২২ রান। সিলেটে প্রথম ইনিংসে ২৩ রান করলেও জ্বলে উঠেছেন দ্বিতীয় ইনিংসেই।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে