ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অধিনায়কত্ব নিয়ে একের পর এক পরীক্ষা চালিয়েই যাচ্ছে।
এ বছরের প্রথম ছয় মাসেই ৬ জনকে নেতৃত্বভার দিয়েছে সৌরভ গাঙ্গুলীর নিয়ন্ত্রণাধীন বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরে শিখর ধাওয়ানকে অধিনায়ক করে বিসিসিআইয়ের দল পাঠানোর ঘোষণায় সেটি বেড়ে দাঁড়াল সাতে, যা ক্রিকেট ইতিহাসে প্রথম।
বিসিসিআই অবশ্য ইচ্ছা করে এমনটি করেনি। কিছু পরিস্থিতির কারণে বার বার অধিনায়ক বদলাতে বাধ্য হয়েছে। ক্রিকেটারদের চোট, বিশ্রাম আর করোনাকালে কাছাকাছি সময়ে ভিন্ন দেশে সিরিজ হওয়াতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এটি অবশ্য তাঁদের জন্য ‘শাপে বর’ হয়েছে। এই সুযোগে ভারত যে তাদের গবেষণাগারে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে পারছে। সঙ্গে পাইপলাইনের গভীরতাও যাচাই করে দেখতে পারছে।
ওয়ানডে সিরিজ দিয়ে এবারের উইন্ডিজ সফর শুরু করবে ভারত। সিরিজে ধাওয়ানের ডেপুটি করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। ওপেনার ধাওয়ান গত বছর শ্রীলঙ্কা সফরেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বিসিসিআই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়াতেই আরেকবার সুযোগ পেয়েছেন ধাওয়ান।
রোহিত ছাড়াও বিশ্রামে রাখা হয়েছে বিরাট কোহলি, রোহিত ঋষভ পন্ত, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমারকে, হার্দিক পান্ডিকে। চোটের কারণে নেই লোকেশ রাহুল। তাঁদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারেরা সুযোগ পেয়েছেন ক্যারিবিয়ান সফরে।
দুই বছর পর শুবমান গিল ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। আর সঞ্জু স্যামসন দলে ফিরেছেন প্রায় এক বছর পর। টি-টোয়েন্টিতে রুতুরাজ গায়কোয়াড় ও আবেশ খানের অভিষেক হলেও এখনো ওয়ানডের স্বাদ পাওয়া হয়নি। তাঁরা দুজনই আছেন ১৬ সদস্যের দলে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ২২ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৪ ও ২৭ জুলাই। সব ম্যাচ হবে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে।
ভারতীয় দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে