
ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছিলেন ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক। গত মাসে সরে দাঁড়িয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন। তিনজনই পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত’ উল্লেখ করেছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে এনএসসি মনোনীত দুজন পরিচালক থাকেন। গত অক্টোবরে সর্বশেষ নির্বাচনের পর ইয়াসির ও রুবাবা দৌলাকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
এনএসসিতে বিসিবির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ করেছেন তামিমপন্থী সংগঠকেরা। সেটির প্রেক্ষাপটে গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এনএসসিতে। এই সপ্তাহে শেষ হওয়ার কথা তদন্ত। এই তদন্ত প্রতিবেদনের ওপর বর্তমান পরিচালনা পর্ষদের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে বলে জানিয়েছে একাধিক সূত্র। তদন্ত চলার সময়ে পদত্যাগ করলেন বিসিবির দুজন পরিচালক।

টাইব্রেকারে পঞ্চম শটটি নিতে যাচ্ছেন রোনান সুলিভান। গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন তখন দুই হাত প্রসারিত করে ক্ষণ গুনছিলেন। তাঁর কাজ শেষ, রোনানেই নির্ভর করছিল সবকিছু। যুক্তরাষ্ট্র থেকে আসা এই প্রবাসী প্রথম ম্যাচেই মন জয় করে নেন জোড়া গোল করে।
২ ঘণ্টা আগে
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বদলাল না ফল। ৯০ মিনিটের খেলা শেষে তাই অবিচ্ছিন্ন থাকে দুই দল। শিরোপার ভাগ্য নির্ধারণে তাই টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বদলাল না ফল। ৯০ মিনিটের খেলা শেষে তাই অবিচ্ছিন্ন থাকে দুই দল। শিরোপার ভাগ্য নির্ধারণে তাই টাইব্রেকারে গড়াল ম্যাচ। সাফের বাইলজ অনুযায়ী, নকআউট ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ড্র হলেও অতিরিক্তি সময় দেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
ফখর জামানের নিষেধাজ্ঞায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সেই সুযোগটাকে দারুণভাবেই কাজে লাগালেন এই বাঁ হাতি ব্যাটার। ওপেনিংয়ে নেমেই ঝোড়ো ব্যাটিং করলেন এই বাংলাদেশি ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে