লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ধারাবাহিক ভালো করছেন বাংলাদেশের বোলাররা। ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান যেমন আজ সন্ধ্যায়ও ছিলেন শীর্ষ ছয়ে। ঘুম-বিতর্ক পেছনে ফেলে তাসকিন আহমেদের মাঠে ফেরাটাও মন্দ হয়নি। নিজের প্রথম ম্যাচে ব্যয়বহুল বোলিংয়ের পর আজ ভালো করেছেন শরীফুল ইসলামও।
ভালো করলেও শরীফুল বিজয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেননি। ক্যান্ডিতে গল মারভেলসের বিপক্ষে তাঁর দল হেরেছে ৬ উইকেটে। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করেছিল শরীফুলদের ক্যান্ডি ফ্যালকনস। রানটা ডিফেন্ড করতে শরীফুল ছাড়া তাঁর দলের কেউই তেমন নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি। টিম সেইফার্টের ৪৯ বলে ৮২ রানের ঝোড়ো ব্যাটিংয়ে গল লক্ষ্যে পৌঁছে যায় ৬ উইকেট ও ১৭ বল হাতে রেখে।
সতীর্থ বোলাররা ভালো না করলেও শরীফুলের বোলিং মন্দ নয়। ৪ ওভারে ৩২ রান দিয়ে তিনিই দলের সবচেয়ে সফল বোলার। বাঁহাতি পেসার ডট দিয়েছেন ১১ টি। বাউন্ডারি হজম করেছেন মাত্র দুটি। আগের ম্যাচে ব্যয়বহুল বোলিংয়ের পর আজ নিজেকে ফিরে পেয়ে শরীফুলের মনে স্বস্তি ফিরলেও দলের হারে তাঁর পারফরম্যান্স বৃথাই গেছে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে