দশম বিপিএল শুরু হয়েছে ১৯ জানুয়ারি। তবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান—পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার এলেন একটু দেরিতে। কারণ নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ড-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ গত পরশু। দুই ক্রিকেটারই সেই সিরিজে খেলেছেন।
এবারের বিপিএলে বাবর খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলবেন রিজওয়ান। ফ্র্যাঞ্চাইজি দুটি গত রাতে বাবর ও রিজওয়ানের বিপিএল খেলতে ঢাকায় আসার কথা নিশ্চিত করেছে। কুমিল্লা ভিক্টোরিয়ানস তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘বিপিএল খেলতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। শুরু হোক ভিক্টোরিয়ান্সের লড়াই।’ লেখার পর মাংসপেশির ইমোজি জুড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে বাবর আসার পর রংপুর রাইডার্স তাদের পেজে ৬ মিনিট ৩৬ সেকেন্ডের লাইভ করেছে। তাতে দেখা গেছে, বাবর রংপুর রাইডার্সের টিম হোটেলে যাচ্ছেন। তিনি আসতে না আসতেই ক্যামেরাম্যানদের ভিড় দেখা গেছে। লাইভের ক্যাপশন ছিল, ‘রাইডারদের টিম হোটেলে রাইডার বাবর আজম।’
বাবর ও রিজওয়ান দুজনেরই আজ ম্যাচ রয়েছে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা দেড়টায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। একই মাঠে সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। দুই পাকিস্তানি ক্রিকেটারকে আজই বিপিএলে দেখা যেতে পারে। রংপুর ও কুমিল্লা দুটি দলই একটি করে ম্যাচ খেলেছে। দুটি দলই হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে।
সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে বাবর ৫ ম্যাচে করেছেন ২১৩ রান। গড় ৪২.৬০ এবং স্ট্রাইক রেট ১৪২। তিনটি ফিফটিও করেছেন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের ২৭৫ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রিজওয়ান। ৪৬ গড় ও ১৩১.৪২ স্ট্রাইক রেটে করেছেন ১৮৪ রান।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে