জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের সেঞ্চুরির ম্যাচে ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে খুলনা বিভাগ। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় খুলনা। বিজয়ের সেঞ্চুরির কল্যাণে ৩ উইকেটে ১৮০ রান তুলেছে তারা। খুলনার দেওয়া ১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪ উইকেটে ১৫৯ রানে থেমেছে ঢাকার ইনিংস।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান তোলে খুলনা। বিজয় সাবলীল ব্যাটিং করে গেলেও আরেক ওপেনার ইমরুল কায়েস ফেরেন ১৪ রানে। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম তামিম ও বিজয় ৪৯ রানের আরেকটি জুটি গড়েন। ১৮ রানে আউট হন তামিম। তবে শেষ পর্যন্ত ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন বিজয়। ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।
শেষ দিকে ২১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান। যার সৌজন্যে ৩ উইকেটে ১৮০ রানের স্কোর পায় তারা। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন ঢাকার স্পিনার নাজমুল ইসলাম অপু।
১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩২ রানে তিন টপ অর্ডার—জাওয়াদ আবরার (১১), রনি তালুকদার (৭) ও সাইফ হাসানের (১০) উইকেট হারায়। পঞ্চম উইকেটে ৮৭ রানের একটি জুটি গড়েন তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৫ ছক্কা ও ৩ চারে ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তাইবুর। অঙ্কন অপরাজিত থাকেন ২৩ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৩ রানে।
পঞ্চম রাউন্ড শেষে তিন হার ও দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠেছে। এই ম্যাচের আগ পর্যন্ত টেবিলের সবার নিচে ছিল তারা। এই হারে ঢাকার অবস্থান এখন টেবিলে সবার নিচে। ৫ ম্যাচে চার হার ও একটি জয় তাদের।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে