
এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়েছে ভারত। জিতলেও মধ্যপ্রাচ্যের দলটির ব্যাটিং মন কেড়েছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের। ওমানের ব্যাটিং দৃঢ়তায় রীতিমতো মুগ্ধ তিনি।
টানা দুই ম্যাচ জিতে আগেই সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। তাই ওমানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। শক্তির বিচারেও দুই দলের মধ্যে ব্যবধানটা আকাশ–পাতাল। মাঠের খেলায় অবশ্য সেটার স্বাক্ষর রাখতে পারেনি টিম ইন্ডিয়া। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৮ রান জড়ো করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জবাব দিতে নেমে ওমান থেমেছে ১৬৭ রানে।
তাদের হয়ে ফিফটি করেন আমির কলিম ও হাম্মাদ মির্জা। ৪৬ বলে ৬৪ রান করেন কলিম। হাম্মাদের ব্যাট থেকে আসে ৫১ রান। ৩৩ বল খেলেন এই টপঅর্ডার। দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে ভারতকে রীতিমতো ভয় দেখিয়েছেন দুজন। যদিও শেষ পর্যন্ত প্রতিপক্ষ বোলারদের সঙ্গে আর পেরে উঠেননি। ওমানের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩২ রান করেন জতিন্দর সিং। সব মিলিয়ে তাই র্যাঙ্কিংয়ের ২০ নম্বর দলটির ব্যাটিংয়ের প্রশংসা করতে ভুলেননি সূর্যকুমার।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘সামগ্রিকভাবে আমার মনে হয় ওমান অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। আমি তাদের কোচ সুলু স্যারের (সুলক্ষণ কুলকার্নি) ব্যাপারে আগে থেকেই জানতাম। আমার ধারণা ছিল তিনি কিছু একটা করার চেষ্টা করবেন। তারা অসাধারণ ক্রিকেট খেলেছে। আমি সত্যিই তাদের ব্যাটিং উপভোগ করেছি।’
সূর্যকুমারের এমন প্রশংসায় বেজায় খুশি ওমানের অধিনায়ক জতিন্দর। তিনি বলেন, ‘সূর্যকুমার আমাদের প্রশংসা করেছে। এটা আমাদের কাছে অনেক কিছু। টি-টোয়েন্টি বিভিন্ন পর্যায়ে কীভাবে খেলতে হয় সে সম্পর্কে সূর্যকুমারকে আমাদের ছেলেরা প্রশ্ন করেছে। তার সাথে কথা বলতে পেরে সত্যিই ভালো লেগেছে। আমরা যদি ভারতে গিয়ে সার্বিক দিক থেক প্রশিক্ষণ নিতে পারি এবং সেখানকার বিভিন্ন ক্লাব ও রঞ্জি দলের সাথে প্রচুর টি-টোয়েন্টি খেলতে পারি তাহলে সেটা অবশ্যই আমাদের সাহায্য করবে।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে