উত্তরাঞ্চলের নাহিদ রানা একাই তোপ দাগাতে পারলেন। কিন্তু পূর্বাঞ্চলের ব্যাটিং লাইনআপের সামনে বাকি বোলাররা ছিলেন অসহায়। বিপরীতে পূর্বাঞ্চলের মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু খেলেছেন ১১৩ রানের অসাধারণ এক ইনিংস। পাশাপাশি পারভেজ হোসেন ইমন পেয়েছেন ৫০ পেরোনো ইনিংস। যার সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে (বিসিএল) উত্তরাঞ্চলকে ২৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে পূর্বাঞ্চল।
বিসিএলের লিস্ট ‘এ’ সংস্করণের প্রথম পর্বের সব ম্যাচই হয়েছে কক্সবাজারে। তবে আজ পূর্বাঞ্চল-উত্তরাঞ্চলের ফাইনাল হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টস জিতে উত্তরাঞ্চলের অধিনায়ক আকবর আলী আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পূর্বাঞ্চলকে। দিপুর চতুর্থ লিস্ট ‘এ’ সেঞ্চুরির কল্যাণে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৫ রান তোলে পূর্বাঞ্চল।
সময়টা এমনিতেই বেশ দারুণ যাচ্ছে পূর্বাঞ্চলের। এই মৌসুমেই প্রথমবারের মতো বিসিএল প্রথম শ্রেণির সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে তারা। আজ তাদের সামনে আরেকটি সুবর্ণ সুযোগ—লিস্ট ‘এ’ সংস্করণেও চ্যাম্পিয়ন হওয়ার।
তবে শিরোপার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে পূর্বাঞ্চল। প্রথম ওভারেই উত্তরাঞ্চলের পেসার শহিদুল ইসলামের শিকার হয়েছেন ওপেনার সৈকত আলী (৪)। ৭ম ওভারে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মাহমুদুল হাসান জয়কে (১৬) ফেরান নাহিদ। দলের ৫৮ রানে ফেরেন মুমিনুল হক (৮)। দ্রুত গুরুত্বপূর্ণ তিনটি উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে পূর্বাঞ্চল।
তবে তখনো একপ্রান্তে দাঁড়িয়ে দেখেশুনে খেলছিলেন আরেক ওপেনার ইমন। চতুর্থ উইকেটে দিপুকে সঙ্গে নিয়ে ১২২ রানের দারুণ এক জুটি গড়েন তিনি। ফলে দলও প্রাথমিক ধাক্কা কাটিয়ে ভালো স্কোরের দিকে এগোয়। কিন্তু ৩৭ তম ওভারের প্রথম বলে ইমনকে ফিরিয়ে উত্তরাঞ্চলকে ব্রেক-থ্রু এনে দেন নাহিদই। ৫টি চার ও ৩টি ছক্কায় ৮৯ বলে ৭৩ রান করেছেন ইমন।
তবে দারুণ ব্যাটিংয়ে ১১৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন দিপু। শেষ পর্যন্ত দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে খেলেছেন ১২২ বলে ১১৩ রানের ইনিংস। মেরেছেন ৯টি চার ও ২টি ছয়। এ ছাড়া ৩৬ বলে ৩৬ এসেছে পূর্বাঞ্চলের অধিনায়ক ইরফান শুক্কুরের ব্যাট থেকে। উত্তরাঞ্চলের হয়ে নাহিদ ১০ ওভারে ৫০ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট। ‘লিস্ট এ’ ক্রিকেটে এটাই তাঁর সেরা বোলিং ফিগার।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে