
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে উপস্থিত হন তাওহীদ হৃদয়। সাংবাদিকদের সামনে হাজির হতে না পারলেও দুই দফায় নিজের অভিমত প্রকাশ করেন লিটন দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন বাংলাদেশ অধিনায়ক।
দল জেতায় স্বাভাবিকভাবেই লিটনের মুখে সতীর্থদের বন্দনা শোনা গেল। ফেসবুক পোস্টে এই উইকেটরক্ষক ব্যাটারের আত্মতৃপ্তির ঢেঁকুর একটু বেশিই। টি-টোয়েন্টি দলপতি জানালেন—আজকের মতো সব বিভাগেই দারুণ ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের পুঁজি ছিল ১৮২ রান। ব্যাটিং সহায়ক উইকেটে সফরকারীদের এই রান দেখে বাংলাদেশের বোলারদের জন্য দিনটা খুব বেশি খারাপ গেছে সেটা ভাবার উপায় নেই। রান তাড়া করতে নেমে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারীদের ব্যাটে ভর করে ২ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
লিটন ম্যাচ জয়ের কৃতিত্ব দিলেন দুই বিভাগকেই। একই ভেন্যুতে আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল। পরবর্তী দুটি ম্যাচে জিতে নিউজিল্যান্ডকে ধবল ধোলাই করার আশায় লিটন।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিটন লিখেছেন, ‘ম্যাচটা আমাদের দিকেই গেছে—এটাই সেই ধরনের ক্রিকেট, যেটা আমরা খেলতে চাই। বোলারদের নিয়ে গর্বিত, ব্যাটারদের নিয়েও গর্বিত—এটা ছিল পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা। বিশেষভাবে উল্লেখ করতে চাই তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এবং সর্বশেষ হলেও কম গুরুত্বপূর্ণ নন, শামীম হোসেন পাটোয়ারীকে। ছেলেরা, আর দুইটা ম্যাচ জিততে হবে—চল কাজটা শেষ করি।’

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩৪ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে