
আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও একের পর এক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন সাকিব আল হাসান। কখনো ব্যাটিংয়ে, কখনো বোলিংয়ে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে এনেছেন। এবার তাঁর নাম উঠে গেছে উইজডেনে আইপিএলের সেরা একাদশে।
উইজডেন গতকাল আইপিএলের এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সেরা একাদশ প্রকাশ করেছে। তবে এই তালিকায় কোনো ভারতীয় নেই। এই একাদশে একমাত্র বাংলাদেশি সাকিব। ২০১১ সাল থেকে ২০২১ পর্যন্ত ১০ বছরের আইপিএল ক্যারিয়ারে ৭১ ম্যাচে ১৯.৮২ গড় ও ১২৪.৪৮ স্ট্রাইকরেটে করেছেন ৭৯৩ রান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বোলিংয়ে অবশ্য বেশি কার্যকরী তিনি। ৭.৪৩ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট।
উইজডেনে আইপিএলের একাদশে ছয়জনই শ্রীলঙ্কার। পাকিস্তান ও আফগানিস্তানের দুজন করে ক্রিকেটার আছেন। ওপেনিংয়ে শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তি সনাথ জয়াসুরিয়ার সঙ্গে আছেন আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। তিন ও চারে আছেন আরেক দুই লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। দুজনেই ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত আইপিএলে খেলেছেন। মিরপুরে ভারতকে হারিয়ে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে। সাকিব ব্যাটিং করবেন পাঁচ নম্বরে।
ছয় ও সাত নম্বরে নামবেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজহার মেহমুদ ও থিসারা পেরেরা। ২০০৮ সালের পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ। আজহার মেহমুদ পাকিস্তানি ক্রিকেটার হলেও ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত তিনি যুক্তরাজ্যের পাসপোর্টের জোরে খেলেছেন আইপিএলে। আর পেরেরা আইপিএলে ছয়টি ভিন্ন দলের হয়ে খেলেছেন। বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি।
স্পিন বোলিং আক্রমণে লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে আছেন রশিদ খান। রশিদ তাঁর লেগস্পিনের জাদুর পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ে কার্যকরী হতে পারেন। আছেন দুই পেসার লাসিথ মালিঙ্গা ও সোহেল তানভীর। ২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছিলেন তানভীর। রাজস্থান রয়্যালসের হয়ে সেবার জিতেছিলেন শিরোপা।
২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি সাকিবের। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে নন তিনি। ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পাশাপাশি খেলেছেন কাউন্টিতেও। ১৭ মাস পর সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে নানা আলোচনা। বাংলাদেশের তারকা অলরাউন্ডার কবে ফিরবেন, সেটা সময়ই বলে দেবে।
উইজডেনের আইপিএলের অ-ভারতীয় এশিয়ার সেরা একাদশ
সনাথ জয়াসুরিয়া
রহমানউল্লাহ গুরবাজ
কুমার সাঙ্গাকারা
মাহেলা জয়াবর্ধনে
সাকিব আল হাসান
আজহার মেহমুদ
থিসারা পেরেরা
রশিদ খান
মুত্তিয়া মুরালিধরন
সোহেল তানভীর
লাসিথ মালিঙ্গা

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ফ্রান্সের কাছে হেরে এমনিতেই বেশ সমালোচনার মুখে ব্রাজিল। তার ওপর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চিন্তা বাড়ালেন রাফিনহা। আবারও পুরনো চোটের শঙ্কায় আছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
৭ ঘণ্টা আগে
১১ মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে নতুন দায়িত্বে দেখা যাবে ক্যারিবীয় অলরাউন্ডারকে। দলটির পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আইপিএল শুরুর আগের দিন ঘটা করে সেই বার্তাই
৭ ঘণ্টা আগে
কাল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম মৌসুম। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের আগের ১৮ মৌসুমে হয়েছে অনেক ব্যক্তিগত এবং দলীয়। আরও একটি মৌসুম শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টটির উল্লেখযোগ্য কিছু রেকর্ড।
৮ ঘণ্টা আগে
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে বাকি আছে আর মাত্র আড়াই মাস। তবে এখনো বিশ্বকাপে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৯ ঘণ্টা আগে