সাকিব আল হাসানের কাছে যেন রেকর্ড গড়া অনেক সহজ। রেকর্ডের পর রেকর্ড গড়েন বলে ‘রেকর্ড আল হাসান’ উপাধি পেয়ে গেছেন আগেই। ৪০০ উইকেটের এক এলিট ক্লাবে এবার নাম লেখালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট পেতে সাকিবের প্রয়োজন ছিল ২ উইকেট। তিনি সেটা আজ পেয়ে গেলেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগেই। ফতুল্লায় আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার শাহাদাত হোসেন দিপুকে ফেরান সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার পরম আরাধ্য ৪০০ তম উইকেট পেলেন ৩৫ তম ওভারে। ওভারের চতুর্থ বলে প্রাইম ব্যাংক অধিনায়ক জাকির হাসানের উইকেট নেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ৪০০ উইকেট পেতে লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলতে ৩০৮ ম্যাচ। ৪০০ উইকেটের ৩১৭টিই তিনি পেয়েছেন ওয়ানডেতে।
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট পেলেন সাকিব। সাকিবের আগে মাশরাফি বিন মর্তুজা ও আবদুর রাজ্জাক পেয়েছেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৪০০ উইকেট। মাশরাফি ও রাজ্জাক নিয়েছেন ৪৬৮ ও ৪১২ উইকেট। ৮৮১ উইকেট নিয়ে লিস্ট ‘এ’ তে সর্বোচ্চ উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম। ৬৮৪ ও ৬৮২ উইকেট নিয়ে এই তালিকায় দুই ও তিনে অ্যালান ডোনাল্ড ও মুত্তিয়া মুরালিধরন।
এবারের ডিপিএলেই সাকিবের ফুরিয়েছে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির অপেক্ষা। বিকেএসপির চার নম্বর মাঠে ৩ মে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৭৯ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১০৯ রানের এক বিস্ফোরক এক ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিন অঙ্ক ছুঁতে পাঁচ বছর লেগেছে সাকিবের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন সেঞ্চুরি। এটা আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সবশেষ কোনো সেঞ্চুরি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ তিন উইকেটশিকারী
উইকেট ম্যাচ ইকোনমি
মাশরাফি বিন মর্তুজা ৪৬৮ ৩৪৩ ৪.৮৫
আবদুর রাজ্জাক ৪১২ ২৮০ ৪.৪১
সাকিব আল হাসান ৪০০ ৩০৮ ৪.৪০
* ২০২৪ সালের ৬ মে শেখ জামাল ধানমন্ডি ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ম্যাচ পর্যন্ত

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে