
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবির নতুন কমিটির প্রধান হয়েছেন তামিম ইকবাল। তাঁর এই কমিটিতে ১১ জনের ৩ সদস্য বিএনপির তিন শীর্ষস্থানীয় নেতার ছেলে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সংসদ অধিবেশনে বিসিবিকে অবহিত করেছেন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ হিসেবে।
তামিমের কমিটিতে আছেন মির্জা ইয়াসির আব্বাস, যিনি প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে, সৈয়দ ইব্রাহিম আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে এবং ইসরাফিল খসরু অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে। রাশনা ইমাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। তামিমের কমিটির ১১ সদস্যের পাঁচজনই চট্টগ্রামের। যে অ্যাডহক কমিটির সদস্য তাঁরা হয়েছেন, বিসিবির বর্তমান গঠনতন্ত্রে (২০২৪ সংশোধিত) অবশ্য নির্বাচন আয়োজনে এমন কমিটি করার কথা উল্লেখও নেই।
সংসদ অধিবেশনে আজ কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত বলেন, ‘আমরা যদি দেখি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে দখল করা হয়েছে, তাতে এটা বাপের দোয়া ক্রিকেট বোর্ড পরিণত হয়েছে।’ হাসনাত এই কথা বলার সময় টেবিল চাপড়েছেন তাঁর সমমনা সাংসদরা। মুচকি হাসতে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে।
হাসনাতের ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি নাই। এত দিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে। আজ মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে।’ কিন্তু অ্যাডহক কমিটিতে তাঁর ছেলেও যে আছেন, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেননি।
বিসিবির অ্যাডহক কমিটির সমালোচনা করে নারায়ণগঞ্জ-৪ এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘যে সকল ব্যাপারে আমরা একমত হয়েছিলাম সেসব ব্যাপারে রাজনীতিবিদদের বা সরকারি দলের এক ধরণের অনীহা আমরা দেখছি মাননীয় স্পিকার। আমরা শুধু দলীয়করণ না, আমরা বিসিবি তে দেখলাম পরিবারকরণ হচ্ছে। আমরা দেখেছি ব্যাংকগুলোতে, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা দেখেছি সরকারি প্রতিষ্ঠানগুলোতে, বাংলাদেশ ব্যাংকে দলীয় ব্যবসায়ীকে নিয়োগ করা হচ্ছে মাননীয় স্পিকার। এই ধরণের পরিস্থিতি দেখে আমাদের মনে আশঙ্কা জাগে যে বিএনপি অতীতে গণতান্ত্রিক আন্দোলনে সব সময় মাঠে ছিল কিন্তু ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি মাগুরার নির্বাচন, ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি ফেব্রুয়ারির ৯৬ এর নির্বাচন, ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি যে তারা কিভাবে কেয়ারটেকার সরকারকে ম্যানিপুলেট করার জন্য বিচারপতির বয়স বাড়াতে চায়। ওই ধরণের পরিস্থিতিতে আমরা আবার যেতে চাই কি না এই ধরণের একটা আশঙ্কা আমাদের জাগে মাননীয় স্পিকার।’
রাজনীতির দুষ্টচক্রে দেশের ক্রিকেট ঘুরপাক খাচ্ছে বহু আগে থেকেই। সেটিরই ধারাবাহিকতায় রাজনৈতিক অপব্যবহারের সর্বোচ্চ চিত্রই যেন দেখা যাচ্ছে। নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে ‘অবৈধ’ ও ‘শাম এন্টনি’ বা ভুয়া সত্তা হিসেবে আখ্যা দিয়েছেন সর্বশেষ সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি তাঁর বিবৃতিতে বলেছেন, সরকার আমাদের ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে। বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি রক্ষায় ও বর্তমান অস্থিতিশীলতা কাটাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন বুলবুল।

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট চলছে বিশ্বজুড়ে। জ্বালানির অপচয় রোধে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমে ভেন্যু সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পথে না হাঁটলেও বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একটা
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হলেন তামিম ইকবাল। এরই মধ্যে অ্যাডহক কমিটির কয়েকজনকে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানিয়েছেন তামিম।
৬ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়ে গেল নাহিদ রানার। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ দিনের একমাত্র ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে খেলতে নেমেছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির একাদশে জায়গা হয়েছে রানার।
৭ ঘণ্টা আগে
সপ্তাহ দুয়েক আগেই চল্লিশে পা দিয়েছেন ম্যানুয়েল নয়্যার। এই বয়সেও গ্লাভস-জোড়াকে বিশ্বস্ততার প্রতীক বানিয়ে সবার মুগ্ধতা কাড়ছেন এই গোলরক্ষক। সবশেষ নয়্যারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। দল জিতিয়ে নিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে