জল্পনার শুরু আজ সকাল থেকেই। তিন দিন আগে করোনা পজিটিভ হওয়া সাকিব আল হাসান ব্যক্তিগতভাবে গতকাল আবার করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষায় নেগেটিভ আসার খবর চাউর হতেই চট্টগ্রাম টেস্টে তাঁকে পাওয়া নিয়ে সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ আরেকবার করোনা পরীক্ষায়ও নেগেটিভ আসে সাকিবের। করোনা থেকে সেরে উঠলেও পুরো ফিট সাকিবকেই টেস্ট দলে পেতে চান রাসেল ডমিঙ্গো। সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার অনুশীলন শেষে দুপুরে মাঠে আসে বাংলাদেশ। দলের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘যেকোনো দল পুরো ফিট সাকিবকে তার সেরা একাদশে চাইবে। কিন্তু ৫০-৬০ শতাংশ ফিট কাউকে খেলানো খুবই কঠিন হবে।’
আজ সন্ধ্যায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে কোন পর্যায়ে আছে, সেটির ওপর নির্ভর করছে প্রথম টেস্ট তিনি খেলতে পারবেন কি না। ডমিঙ্গোও সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন, ‘আমাদের দেখা দরকার ফিটনেসের দিক থেকে সে (সাকিব) কোন অবস্থায় আছে। মাত্র করোনা নেগেটিভ হয়েছে। খুব বেশি ক্রিকেটও খেলেনি। সে অবশ্যই বড় খেলোয়াড়, দলের সমন্বয় সহজ করে দেয়। আগামীকাল তাকে আমরা দেখব। গত দুই থেকে তিন সপ্তাহ সে ব্যাটিং-বোলিং কিছুই করেনি। এটা পাঁচ দিনের খেলা। এখানে অনেক গরম। সে হিসাবে আমাদের সব দিক বিবেচনা করে দেখতে হবে।’
সাকিব না খেললে একই সঙ্গে একজন বাড়তি বোলার ও ব্যাটারের প্রয়োজনীয়তা দেখা দেয়। সে ক্ষেত্রে এই তারকা অলরাউন্ডারের ঘাটতি মেটাতে মোসাদ্দেক হোসেন সৈকত বিবেচনায় আছেন বলে জানিয়েছেন ডমিঙ্গো। ২০১৯ সালে চট্টগ্রামেই আফগানিস্তানের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন মোসাদ্দেক। শ্রীলঙ্কা সিরিজেও দলে শেষ মুহূর্তে যুক্ত হন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। মোসাদ্দেককে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘সে (মোসাদ্দেক) আমাদের নির্বাচনের ভাবনায় আছে। সে বোলিং করতে পারে। সাকিব খেলতে না পারলে মোসাদ্দেক খেলার জন্য বিবেচনায় আছে।’

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৯ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে