নতুন সূচিতে ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের বিপিএলের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এ দুই ম্যাচের জন্য গতকাল টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিপিএল কর্তৃপক্ষ।
গ্র্যান্ড স্ট্যান্ডের প্রতি টিকিটের দাম রাখা হয়েছে ২৫০০ টাকা। আর ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১৫০০ টাকায়। এ ছাড়া ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে ৮০০ টাকায়। উত্তর বা দক্ষিণ স্ট্যান্ড থেকে খেলা দেখতে খরচ হবে ৫০০ টাকা। পূর্ব স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা।
টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং মিরপুর ০২ নম্বর গেট সংলগ্ন শেরে বাংলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। আগামীকাল থেকে শুরু করে ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট পাওয়া যাবে অনলাইনেও। ম্যাচের আগের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।
১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ লিটন দাসদের কুমিল্লা ভিক্টোরিয়ানস। আজ অবশ্য ফরচুন বরিশালের কাছে হেরেছে তারা। তাতেও কোনো সমস্যা নেই। ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে কুমিল্লা। নিয়ম অনুযায়ী, বিপিএলে প্রথম কোয়ালিফায়ারে খেলে শীর্ষ দুই দল। এলিমিনিটরে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। ম্যাচটি বেলা ১টা ৩০ মিনিটে আর প্রথম কোয়ালিফায়ার হবে ৬টা ৩০ মিনিটে।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে