
দেশে হামের সংক্রমণ এবং শিশু মৃত্যু বেড়েই চলেছে। হাম উপসর্গ নিয়ে প্রায় প্রতি দিনই মৃত্যুর খবর দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তাতে উদ্বেগ তৈরি হয়েছে সবার মনে। এবার দেশজুড়ে হামের প্রকোপে শিশু মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
সাকিবের চাওয়া, দ্রুত হামের প্রকোপ থেকে রেহাই পাক দেশ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা।’
সাকিবের এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্ত ও অনুসারীরা তাঁর পোস্টের কমেন্ট বক্সে শোক প্রকাশ করেন এবং হামের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির ওপর পরামর্শ দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, নিশ্চিত হামে এ পর্যন্ত ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৪৪ জনের। হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১১ শিশুর। মৃত্যু হওয়া ১১ শিশুর মধ্যে ৪ শিশুর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং বাকি ৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
সরকারি তথ্য মতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৪০৯ শিশু মারা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ ও মৃত্যু কমতে আর দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে। সারা বিশ্বেই হাম বাড়লেও বাংলাদেশের মতো এত শিশুর মৃত্যু কোথাও হয়নি বলে দাবি বিশেষজ্ঞদের। হামের এই প্রাদুর্ভাবের কারণ হিসেবে শিশুকে এক্সক্লুসিভ ব্রেস্টফিড না করানো, সময়মতো টিকা না দেওয়া, ভিটামিন এ ক্যাম্পেইন না হওয়া, পুষ্টিহীনতা এবং সর্বোপরি শিশুর রোগ প্রতিরোধে ঘাটতিকে দায়ী করা হচ্ছে।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে