২০২৪ আইপিএল শুরু হতে এখনো বাকি কয়েক মাস। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার সময় আগামী আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করা হবে। কোন খেলোয়াড়কে কোন দল ছেড়ে দেবে, কাকে রাখবে, তা জানা যাবে কয়েক ঘণ্টা পরই। জো রুট সেই পর্যন্ত অপেক্ষা করেননি। রিটেনশন তালিকা প্রকাশ করার এক দিন আগেই নিজেকে ২০২৪ আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার।
২০২৩ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন রুট। রাজস্থান তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে যে রুটের সিদ্ধান্তের (আইপিএল থেকে সরিয়ে নেওয়া) ওপর তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা বলেন, ‘খেলোয়াড়দের ধরে রাখার ব্যাপারে আমাদের মধ্যে যে কয়েক দিন আগে যা কথাবার্তা হয়েছে, জো ২০২৪ আইপিএলে তার না খেলার সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছে। তার উদ্দীপনা ও অভিজ্ঞতা যে রয়্যালসে নিয়ে এসেছিল, তা রয়্যালস মিস করবে। তার সিদ্ধান্তকে আমরা সম্মান করি।’
ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে ২০২৩ আইপিলের মেগা নিলাম থেকে রুটকে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এটাই তাঁর ক্যারিয়ারের প্রথম আইপিএল। রাজস্থানের জার্সিতে তিনি ৩ ম্যাচ খেলেছেন, যার মধ্যে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ১ ম্যাচে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৫ বলে ১ চারে ১০ রান করেন তিনি। রয়্যালস এক বিবৃতিতে বলেছে, ‘রয়্যালস দলে তার যোগ দেওয়া মানে দলটিতে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা চলে এসেছে। ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারদের শেখার জন্য দারুণ এক অভিজ্ঞতা।’
১৯ ডিসেম্বর দুবাইতে হবে ২০২৪ আইপিএলের নিলাম। এ নিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০২৪ আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রুট। রুটের আগে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস আগামী মৌসুম থেকে নাম প্রত্যাহার করেছেন। ওয়ার্কলোড ও ফিটনেসের প্রতি গুরুত্ব দিতেই নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন স্টোকস। ২০২৩ আইপিএলে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় হয়েছেন স্টোকস।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
৩৬ মিনিট আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২ ঘণ্টা আগে