এবারের ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার যথেষ্ট সময় রয়েছে টুর্নামেন্ট সুযোগ পাওয়া দলগুলোর হাতে। আগামী ৫ সেপ্টেম্বর প্রাথমিক দল ঘোষণার পর চূড়ান্ত করার জন্য আরও ২৩ দিন সময় পাবে। সুযোগ আছে বিধায় ইংল্যান্ড–অস্ট্রেলিয়া বাদে অন্যরা প্রাথমিক তালিকাও ঘোষণা করেননি এখনো।
প্রাথমিক দল ঘোষণা করতে তাই আরও কিছুদিন অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। বিসিসিআই অপেক্ষা করলেও নিজের স্কোয়াড জানিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। প্রাথমিক নয় একদম চূড়ান্ত দল নির্বাচন করেছেন সাবেক অধিনায়ক। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে ১৫ জনের তালিকা দিয়েছেন তিনি।
এবারের এশিয়া কাপে স্ট্যান্ডবাই ভারত ১৮ সদস্যের যে দল ঘোষণা করেছে সেই দল থেকে তিনজনকে বাদ দিয়ে স্কোয়াড সাজিয়েছেন সৌরভ। ৫ ব্যাটার, ২ উইকেটরক্ষক ব্যাটার, ৩ অলরাউন্ডার, ৪ পেসার ও ১ স্পিনার নিয়ে দল নির্বাচন করেছেন সাবেক বিসিসিআই সভাপতি। স্ট্যান্ডবাই সঞ্জু স্যামসনের সঙ্গে বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ও নতুন সুযোগ পাওয়া তিলক ভার্মা। এশিয়া কাপের মতো তাঁর একাদশে সুযোগ হয়নি দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের।
ওপেনিংয়ে শুবমান গিলের সঙ্গে অটো চয়েস অধিনায়ক রোহিত শর্মা। দুজনের ব্যাক আপ হিসেবে দুই উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষান ও লোকেশ রাহুল। তিন এবং চারে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে রেখেছেন সৌরভ। সহ–অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে অলরাউন্ডারের তালিকায় আছেন দুই বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। আর চোট থেকে ফিরে আসা জাসপ্রীত বুমরার সঙ্গে পেস বোলিংয়ে আছেন মোহাম্মদ শামি, শার্দূল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ। আর একমাত্র স্পিনার হিসেবে চায়নাম্যান কুলদীপ যাদবকে রেখেছেন ২০০৩ বিশ্বকাপে ভারতকে ফাইনালে উঠানো অধিনায়ক।
সৌরভ নিজের স্কোয়াড সাজিয়েছেন অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে। তিনি বলেছেন, ‘তরুণদের প্রয়োজন রয়েছে। একটা ভালো দল তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণেই হয়। রোহিত, কোহলি, জাদেজা এবং পান্ডিয়াদের পাশে তাই ভয়ডরহীন তরুণ ক্রিকেটারদের প্রয়োজন।’
সর্বশেষ ২০১৩ সালে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। এরপর আইসিসির আর কোনো টুর্নামেন্ট জেতেনি তারা। তবে বেশ কয়েকটি ফাইনালে উঠলেও শুধু শিরোপা ভাগ্যই খোলেনি তাদের। এবার এক দশকের সেই দীর্ঘ খরা কাটানোর সুযোগ পাচ্ছে নিজেদের মাটিতে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে