
প্রতিযোগিতামূলক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো অসংখ্য শিরোপা জিতেছেন। তবে পর্তুগালের হয়ে ২০১৬ ইউরো, ২০১৮-১৯ উয়েফা নেশনস লিগ—এই দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। অন্যদিকে লামিনে ইয়ামাল গত বছর স্পেনের হয়ে জিতেছেন ইউরো। জাদুকরী ফুটবলে মুগ্ধ চলেছেন তিনি। আজ ইয়ামাল নামবেন আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে। আর রোনালদো নামবেন তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে পর্তুগাল-স্পেন। আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
নেশনস লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও আজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় সান্ত্বনামূলক ম্যাচ খেলতে নামবে জার্মানি-ফ্রান্স। ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনাল আজই মুখোমুখি ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
ফুটবল খেলা সরাসরি
উয়েফা নেশনস লিগ: ৩য় স্থান নির্ধারণী
জার্মানি-ফ্রান্স
সন্ধ্যা ৭টা
সরাসরি সনি স্পোর্টস ৫
উয়েফা নেশনস লিগ: ফাইনাল
পর্তুগাল-স্পেন
রাত ১টা
সনি স্পোর্টস ৫
টেনিস খেলা সরাসরি
ফ্রেঞ্চ ওপেন: পুরুষ ফাইনাল
সিনার-আলকারাজ
সন্ধ্যা ৭টা
সরাসরি সনি স্পোর্টস ১ ও ২
ক্রিকেট খেলা সরাসরি
২য় টি-টোয়েন্টি
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
সনি স্পোর্টস ১

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১৯ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে