
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারসেরা ম্যাচ ফিগার।
গতকাল ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ৪২৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ল্যাঙ্কাশায়ার। তবে হাসানের তোপের মুখে ২৮৩ রানেই অলআউট হয় তারা।
দ্বিতীয় ইনিংসে ল্যাঙ্কাশায়ারের দুই ওপেনার হ্যারি সিং ও জশ বোহাননকে ফিরিয়ে শুরুতেই জোড়া আঘাত হানেন হাসান। এরপর থিতু হতে যাওয়া কিটন জেনিংস ও লিয়াম লিভিংস্টোনকে আউট করে প্রতিপক্ষের মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৬৯ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের চতুর্থবারের মতো ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান বাংলাদেশি এই পেসার। এর আগে প্রথম ইনিংসে তাঁর শিকার ছিল ৩ উইকেট।
হাসানের পারফরম্যান্সে মুগ্ধ কেন্ট অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রুমন্ড তাঁকে ‘বিশ্বমানের’ আখ্যা দিয়েছেন। ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ‘হাসান আজ (গতকাল) বিশ্বমানের বোলিং করেছে। যখনই ল্যাঙ্কাশায়ার কোনো জুটি গড়ে তুলছিল, হাসান এসে ব্রেক-থ্রু এনে দিচ্ছিল। সে দুই দিকেই চমৎকার সুইং ও গতি বজায় রেখেছে।’
হাসানের ঐতিহাসিক অভিষেকে কেন্ট ১৯ পয়েন্ট তুলে নিয়ে লিগে নিজেদের তৃতীয় জয় নিশ্চিত করে।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১৯ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে