দুই বছর ধরে মনের ভেতরে ক্ষোভটা পুষিয়ে রেখেছিলেন যুজবেন্দ্র চাহাল। কিন্তু আর মনের মধ্যে ধরে রাখতে পারলেন না ভারতীয় লেগ স্পিনার। তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রতি নিজের ক্ষোভটা প্রকাশ করলেন তিনি।
কথা দিয়ে কথা না রাখার ক্ষোভ। ৮ বছর বেঙ্গালুরুর হয়ে নিজের সেরাটা দেওয়ার পরও যখন ২০২১ সালের আইপিএলের পর চাহালকে দল ছাড়তে হয়। অথচ ৩২ বছর বয়সী লেগ স্পিনারকে নিলামে ধরে রাখার আশ্বাস দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। এমনটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন তিনি।
চাহাল বলেছেন, ‘ঘটনাটি আমাকে খুবই হতাশ করেছিল। আরসিবির হয়ে ২০১৪ সালে পথচলা শুরু করি। এ সময় তাদের হয়ে ১৪০ ম্যাচ খেলেছি। কিন্তু তারা ক্লাব ছাড়ার সময় আমার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করল না। তারা কথা দিয়েছিল আমাকে ধরে রাখার জন্য সবকিছু করবে। আমি রাগান্বিত হয়েছিলাম যখন তারা আমাকে ছেড়ে দিল। ৮ বছর তাদের হয়ে খেলেছি। চিন্নাস্বামী স্টেডিয়াম আমার এখন প্রিয়।’
আরসিবির এমন সিদ্ধান্তে কষ্ট পেলেও যা হয়েছে ভালোই হয়েছে বলে জানিয়েছেন চাহাল। রাজস্থান রয়েলসে যোগ দিয়ে ২০২২ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। সর্বশেষ সংস্করণে শীর্ষ ৫ বোলারের একজন ছিলেন। তিনি বলেছেন, ‘যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আরসিবিতে থাকার সময় সর্বোচ্চ ১৬ কিংবা ১৭ ওভার পর্যন্ত বল করতাম। রাজস্থানে যোগ দিয়ে ডেথ বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছি এবং ৫ থেকে ১০ ভাগ আমার খেলার উন্নতি হয়েছে। তাই যখন অনুভব করি তখন মনে হয় যা ভালো জন্যই হয়।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৪ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে