
রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেককে একটা ধন্যবাদ দিতেই পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে শুরুতে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে সম্মান দেখিয়ে এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয় রংপুর।
বিপিএলের চলতি পর্বে এখন পর্যন্ত রংপুরের খেলা তিনটি ম্যাচেই একাদশে ছিলেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় ম্যাচে খলনায়ক হলেও গতকাল তাঁর ব্যাটেই সিলেট টাইটানসকে হারিয়েছে রংপুর। ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে জিতেছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এরপর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মাহমুদউল্লাহ। সেখানেই জানিয়েছেন, বিপিএলের নিলামে শুরুতে দল না পাওয়ায় বেশ হতবাক হয়েছিলেন তিনি।
নিলামে প্রথম ডাক শেষে যেকোনো ক্যাটাগরি থেকে ক্রিকেটার নেওয়ার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে। নিয়ম অনুযায়ী, শুরুতে দল পাওয়া ক্রিকেটারদের ক্যাটাগরি পরের ধাপে নামিয়ে দেওয়া হয়। কিন্তু সম্মান দেখিয়ে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের ক্যাটাগরি না নামানোর আহ্বান জানান ইশতিয়াক সাদেক। এরপর মাহমুদউল্লাহকে ভিত্তিমূল্যে দলে টানে রংপুর।
সিলেটের বিপক্ষে ম্যাচ বিজয়ী ইনিংস খেলার পর তাই রংপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘ইশতিয়াক ভাই ও রংপুর রাইডার্সকে ধন্যবাদ দিতে চাই। তারা আমাকে সুযোগ দিয়েছেন। আমি শুরুতে দল পাইনি। এই ফ্র্যাঞ্চাইজি, মালিকপক্ষ, কোচ, অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
নিলামে শুরুতে দল না পাওয়া নিয়ে সাবেক অধিনায়ক বলেন, ‘আমি দেখছিলাম (নিলাম)। আই ওয়াজ রিয়েলি শকড (প্রথম ডাকে দল না পাওয়ায়)। আই ওয়াজ রিয়েলি শকড। গত দুই বছর, এমনকি তিন বছরের পারফরম্যান্স গ্রাফ যদি দেখেন, জাতীয় দলের অনেক ক্রিকেটারও আমার পরিসংখ্যানের কাছাকাছি ছিল না। স্ট্রাইক রেট, গড়, রান, সবকিছু মিলিয়ে।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১৮ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে