
যেদিকে চোখ যায়, শুধু আগুনের লেলিহান শিখা। সাজানো সংসার আর শখের বাড়িঘর রেখে মানুষ কোনোমতে প্রাণে বাঁচার চেষ্টা করে যাচ্ছে। ভয়াবহ আগুন চোখের সামনে সবকিছু পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বাদ যাচ্ছে না ক্রীড়াবিদদের পদক, বাড়ি এমনকি মূল্যবান জিনিসও।
দেশটির সাবেক সাঁতারু গ্যারি হল জুনিয়রের মন ভেঙে চুরমার। তাঁর স্বপ্নের ১০টি অলিম্পিক পদকও এই আগুনের কবল থেকে রক্ষা পায়নি। ক্ষতিগ্রস্ত হয়েছেন মেক্সিকোর ফুটবলার কার্লোস ভিলাও। তাঁর বাড়ি পুড়ে ছাই। গৃহহীন হয়ে পড়েছেন এনবিএর দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের কোচ জেজে রেডিক। বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। ঘটনার ভয়াবহতা ছুঁয়ে গেছে কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহামের পরিবারকে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়াবিদেরা জানাচ্ছেন সহানুভূতি।
১৯৯৬, ২০০০ ও ২০০৪ অলিম্পিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছিলেন গ্যারি। তিন আসরে পাঁচটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক জিতেছিলেন তিনি। এ ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে জেতেন ছয়টি পদক। কিন্তু ভয়ংকর দাবানল সবকিছু কেড়ে নিল। মেয়ের সঙ্গে সুখ-দুঃখের গল্প করছিলেন ৫০ বছর বয়সী এই সাঁতারু। হঠাৎ বিকট শব্দ আর ধোঁয়া। কোনোমতে ঘর ছেড়ে বের হন। আসার সময় পদকগুলো সঙ্গে নেওয়া হয়নি, ‘অনেকে জানতে চাইছেন, পদকগুলো পুড়ে গেছে কি না। হ্যাঁ, সব পুড়ে গেছে। এমন ভয়াবহ পরিস্থিতি কখনো দেখিনি। কোনো সিনেমায়ও এমন দেখিনি। মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেই দেখি, বাড়ির পেছন দিক দিয়ে ঘরে ধোঁয়া ঢুকতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতেও আগুন ধরে গেল। কয়েকটা বিস্ফোরণের শব্দ পেলাম। আর অপেক্ষা করা সম্ভব ছিল না। বাড়ি ছেড়ে দ্রুত বেরিয়ে আসতে হয়েছিল।’
গ্যারির মতো অনেক অ্যাথলেট এখন গৃহহীন। দাবানলের আগুন দিন দিন আরও ভয়ংকর রূপ নিচ্ছে। এমন পরিস্থিতি নিয়ে আবেগময় বার্তা দিয়েছেন বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া, ‘দাবানলের ধ্বংসলীলা ও ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে মন খুব খারাপ। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করছি। বিশেষ করে যাঁরা নিজেদের বাড়ি বা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের মতো আমরাও বিধ্বস্ত।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে