
ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আশপাশের কত এলাকার মানুষ যে মারা গেছে, তার ইয়ত্তা নেই। এই আগ্নেয়গিরির কারণে চাপা পড়ে গেছে অনেক প্রাচীন সভ্যতার অংশ। ধ্বংস হয়ে গেছে প্রচুর নিদর্শন। তবে সম্প্রতি ভিসুভিয়াসের পাদদেশের একটি এলাকা থেকে উদ্ধার করা পুড়ে যাওয়া একটি প্যাপিরাসের পাঠোদ্ধার করেছেন একদল গবেষক। আর এ কাজে তাঁদের সহায়তা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, মূলত একটি প্রতিযোগিতার অংশ হিসেবে কয়েকজন শিক্ষার্থীর একটি দল এই প্যাপিরাসের পাঠোদ্ধার করেন। আর এ কাজে তাঁরা মেশিন-লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে সেই প্যাপিরাসের লেখা স্ক্যান করেছেন।
নেচারে প্রকাশিত ওই নিবন্ধে বলা হয়েছে, পাঠোদ্ধারের পর দেখা গেছে, ওই প্যাপিরাসের লেখাগুলো মূলত মানুষের ইন্দ্রিয় ও সুখ নিয়ে আলোচনা করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রাচীন সভ্যতার লিখিত ইতিহাস পাঠের দ্বার উন্মুক্ত হয়ে গেল এর মধ্য দিয়ে। তাঁরা বলছেন, প্রাচীন সভ্যতা বোঝার ক্ষেত্রে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের জাঁ পল গেটি জাদুঘরের প্রাচীন নিদর্শন বা অ্যান্টিকুইটিস শাখার কিউরেটর কেনেথ লাপাটিন বলেছেন, উদ্ধার করা প্যাপিরাসের লেখাগুলো মূলত সংগীতসহ সুখের অন্যান্য উৎস নিয়ে আলোচনা করে। এই আবিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়েছে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বব ফাউলার বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’
এর আগে আঠারো শতকে ইতালির হারকিউলিনিয়াম এলাকার রোমান সভ্যতার একটি বিধ্বস্ত বাড়ি থেকে এই প্যাপিরাস উদ্ধার করা হয়। এই প্যাপিরাস প্রাচীন রোমান সভ্যতার সম্পর্কে পাওয়া যাওয়া খুব অল্পসংখ্যক প্রমাণের একটি। কিন্তু এটি এত বাজেভাবে পুড়ে গিয়েছিল যে, কীভাবে এটি খোলা হবে তা নিয়ে সংশয়ে ছিলেন বিজ্ঞানীরা। অবশেষে সেই বাধা কেটেছে।
২ হাজার বছর আগের রোমান সভ্যতার বিষয়ে পাওয়া যাওয়া অনেকগুলো প্যাপিরাস আবিষ্কৃত হওয়ার কয়েক শতাব্দী ধরেই অনেকেই সেগুলো খোলার চেষ্টা করেছেন। এমনটা করতে গিয়ে কিছু প্যাপিরাস ধ্বংস হয়েছে, কিছু ভেঙে গেছে। প্যাপিরোলজিস্টরা এখনো সেগুলোর পাঠোদ্ধারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তবে এই প্যাপিরাসের ব্যাপারে বিগত ২০ বছর ধরেই অনেকে চেষ্টা করেছেন। কিন্তু কোনো ফলাফল আসেনি। অবশেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি দল সেই প্যাপিরাসের পাঠোদ্ধারে সমর্থ হলেন।
এর আগে যেসব হারকিউলিনিয়াম প্যাপিরাস খোলা হয়েছে, সেগুলোর বেশির ভাগ বিষয়বস্তুই এপিকিউরীয় দর্শনসংক্রান্ত। বিজ্ঞানীরা অনুমান করছেন, এই প্যাপিরাস তৈরি করেছিলেন অ্যাথেনীয় দার্শনিক এপিকিউরাসের শিষ্য ফিলোডেমাস। আনুমানিক ৩৪১ থেকে ২৭০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে লেখা হয়েছে এই প্যাপিরাস। এতে সংগীত, চিত্র ও বাঁশিসংক্রান্ত বিষয়ে মানুষের সুখ নিয়ে আলোচনা করা হয়েছে।

ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।
৩ দিন আগে
শুষ্ক বাতাস থেকেও পানি সংগ্রহ করতে সক্ষম—এমন নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন নোবেলজয়ী রসায়নবিদ অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা খরায় যখন পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই প্রযুক্তি ঝুঁকিপূর্ণ দ্বীপাঞ্চলের মানুষের জন্য জীবনরক্ষাকারী হতে পারে বলে জানিয়েছেন তিনি।
৬ দিন আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
১২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
০৪ ফেব্রুয়ারি ২০২৬