মানুষ অনেক আগেই চাঁদের মাটিতে পা রেখেছে। এবার মানবজাতির পরবর্তী গন্তব্য মহাবিশ্বের অন্যান্য স্থান, বিশেষ করে মঙ্গল গ্রহ। তবে এই যাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হলো, মহাকাশযানের গতি। মহাকাশযানের গতি যত বেশি হবে, মঙ্গলে যাওয়ার ক্ষেত্রে মানুষের সম্ভাবনা ততই বাড়বে। সে সম্ভাবনা উজ্জ্বল করতেই নাসার বিজ্ঞানীরা আরও একধাপ এগিয়েছেন।
মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, নাসার বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের আলাবামার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে এই পরীক্ষা চালানো হয়েছে। সেখানে বিজ্ঞানীরা রোটেটিং ডিটোনেশন রকেট ইঞ্জিনের (আরডিআরই) পরীক্ষা চালান। ইঞ্জিনটি থেকে বিজ্ঞানীরা প্রতি একক ক্ষেত্রফলের ওপর সেকেন্ডে ৫৮০০ পাউন্ড বা ২৫ হাজার ৮১০ নিউটনের সমান বল বা ধাক্কা দিতে সক্ষম হন। ইঞ্জিনটি টানা ২৫১ সেকেন্ড সময় ধরে একই পরিমাণ বল প্রয়োগ করে।
এর আগে, ২০২২ সালে চালানো একই ধরনের ইঞ্জিন সর্বোচ্চ ১৭ হাজার নিউটন পর্যন্ত বল উৎপন্ন করতে পেরেছিল। তবে বিজ্ঞানীরা এখনই স্বস্তির নিশ্বাস ফেলছেন না। তাদের লক্ষ্য এই আরডিআরই থেকে অন্তত ৪৪ হাজার নিউটন বল উৎপন্ন করা। এ বিষয়ে আরডিআরই প্রকল্পের পরিচালক থমাস টিজলি বলেন, ‘আমাদের এ ধরনের ইঞ্জিনের নকশার তৈরির দক্ষতায় দারুণ অগ্রগতি অর্জিত হয়েছে।’
রোটেটিং ডিটোনেশন রকেট ইঞ্জিনের মূল ধারণা তৈরি বাস্তবে আসতে দীর্ঘ কয়েক বছর সময় লেগেছে। প্রথমবারের মতো এই ধরনের ইঞ্জিনের পরীক্ষা চালানো হয় ২০২০ সালে। এর পর ২০২২ সালে আবারও এর পরীক্ষা চালানো হয়। এখন বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের ইঞ্জিনগুলো বেশ স্থিতিশীল। বিদ্যমান রকেটের চেয়ে দ্রুতগতিতে মহাকাশে যেতে হলে এ ধরনের ইঞ্জিনকে এখন কাজে লাগানো যেতে পারে।
এই রোটেটিং ডিটোনেশন রকেট ইঞ্জিনের দারুণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো, এটি বিদ্যমান রকেট ইঞ্জিনের চেয়ে অনেক কম জ্বালানি ব্যবহার করে। বিদ্যমান রকেট ইঞ্জিনের চেয়ে এই আরডিআরইর যান্ত্রিক কাঠামো ও যন্ত্রপাতি অনেক ও বেশি সহজে ব্যবহার করা যায়। এর মানে হলো, এ ধরনের ইঞ্জিন খুব কম খরচেই মহাকাশে যাওয়ার রাস্তা খুলে দেবে।
আরেকটি দারুণ বিষয় হলো, নাসা এই আরডিআরই তৈরি করতে থ্রি-ডি প্রিন্টিং টেকনিক ব্যবহার করেছে। তারপরও এই ইঞ্জিনের যন্ত্রাংশগুলো এতে উৎপন্ন তাপ ও ধাক্কা সহনীয় বলেই প্রতীয়মান হয়েছে।
নাসার আশা, ২০৩০ সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর যে পরিকল্পনা রয়েছে সেই সময় আসার আগেই এই আরডিআরই পুরোপুরি ব্যবহার উপযোগী হয়ে উঠবে। এ বিষয়ে টিজলি বলেন, ‘এই আরডিআরই আমাদের দেখাচ্ছে যে, আমরা আরও হালকা প্রপালশন সিস্টেম তৈরির কাছাকাছি রয়েছি। যা আমাদের আরও বেশি ভর নিয়ে গভীর মহাকাশে যাওয়ার সুযোগ তৈরি করে দেবে।’

ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।
৩ দিন আগে
শুষ্ক বাতাস থেকেও পানি সংগ্রহ করতে সক্ষম—এমন নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন নোবেলজয়ী রসায়নবিদ অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা খরায় যখন পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই প্রযুক্তি ঝুঁকিপূর্ণ দ্বীপাঞ্চলের মানুষের জন্য জীবনরক্ষাকারী হতে পারে বলে জানিয়েছেন তিনি।
৬ দিন আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
১২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
০৪ ফেব্রুয়ারি ২০২৬