
নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও সুইস পদার্থবিদ মিকেলে বেসোর হাতে লেখা বিশ্বখ্যাত থিওরি অব রিলেটিভিটির পাণ্ডুলিপিটি ১ কোটি ১০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে রেকর্ড পরিমাণ দামে পাণ্ডুলিপিটি বিক্রি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছাড়া ওই তত্ত্ব সংশ্লিষ্ট আর মাত্র একটি পাণ্ডুলিপির অস্তিত্ব আছে। এই তত্ত্বটি ১৯১৫ সালে প্রকাশিত হয়। যার মাধ্যমে স্থান, সময় এবং মাধ্যাকর্ষণ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল।
১৯১৩ এবং ১৯১৪ সালে হাতে লেখা ৫৪ পৃষ্ঠার পাণ্ডুলিপিটি গতকাল মঙ্গলাবার নিলামে তোলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি।
এ নিলামের বিষয়ে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির বিশেষজ্ঞ ভিনসেন্ট বেলয় বলেন, আইনস্টাইন এমন একজন মানুষ যিনি খুব কম নোট রেখেছিলেন। এটি এই পাণ্ডুলিপিটিকে অসাধারণ করে তুলেছে।
তবে আইনস্টাইনের হাতে লেখা পাণ্ডুলিপিটি কে কিনেছে তাঁর পরিচয় এখনো প্রকাশিত হয়নি।

ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।
৪ দিন আগে
শুষ্ক বাতাস থেকেও পানি সংগ্রহ করতে সক্ষম—এমন নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন নোবেলজয়ী রসায়নবিদ অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা খরায় যখন পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই প্রযুক্তি ঝুঁকিপূর্ণ দ্বীপাঞ্চলের মানুষের জন্য জীবনরক্ষাকারী হতে পারে বলে জানিয়েছেন তিনি।
৭ দিন আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
১২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
০৪ ফেব্রুয়ারি ২০২৬