প্রচণ্ড গরমে পিচঢালা সড়কে হাত-পা বা শরীরের অন্য অংশ লাগলেই ত্বক জ্বালাপোড়া করে। ত্বক যেন পুড়ে যাচ্ছে বলে মনে হয়। এর বিপরীতে কংক্রিটের সড়ক অতটা গরম হয় না। তবে একই গরম পরিবেশে থাকলেও এ দুটির মধ্যে তাপমাত্রার তারতম্যের কারণই বা কী!
কংক্রিটের চেয়ে পিচের রাস্তা সূর্য থেকে উল্লেখযোগ্যভাবে বেশি তাপ শোষণ করে। কোনো জায়াগার বাতাসে তাপমাত্রা যদি ৩৫ ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানকার কংক্রিটের সড়ক ৪৯ ডিগ্রি সেলসিয়াসের মতো গরম হতে পারে। এর বিপরীতে পিচের রাস্তা ৬০ ডিগ্রি পর্যন্ত গরম হতে পারে।
সূর্যের রশ্মি যেখানে পড়ে, তার উজ্জ্বলতার ওপর ভিত্তি করে গরমের তারতম্য হয়। যত বেশি উজ্জ্বলতা, তাপ শোষণক্ষমতা তত কম হয়। তেমনি পিচঢালা রাস্তা কংক্রিটের চেয়ে গাড় রঙের হওয়ায় পিচের রাস্তা বেশি তাপ শোষণ করে এবং ধরে রাখে। আর কংক্রিটের রাস্তা পিচের রাস্তার চেয়ে কিছুটা উজ্জ্বল। তাই এই রাস্তা তাপ কম শোষণ করে।
লিংকইডিনে নাইজেরিয়ার ইঞ্জিনিয়ার চুকা ওবোডোকর বলেন, পিচের রাস্তার তাপ প্রতিফলনের হার (শূন্য দশমিক শূন্য ৫) সিমেন্ট রাস্তার তাপ প্রতিফলেনর হারের চেয়ে কম (শূন্য দশমিক ৪)। তাই সিমেন্টের রাস্তায় সূর্যের আলো বেশি প্রতিফলিত করে এবং পিচের রাস্তার চেয়ে তুলনামূলক কম গরম হয়।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তাপমাত্রা বেড়েই চলেছে। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাস্তার পিচ গলে যেতে বা নরম হতে দেখা গেছে। পিচ গলে রাস্তা দেবে গিয়ে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
প্রচণ্ড শীত পড়ে এমন দেশের জন্য পিচের রাস্তা ভালো। এটি বরফ ও তুষার শোষণ করে এবং দ্রুত গলে যেতে সাহায্য করে। ফলে সিমেন্টের রাস্তার তুলনায় পিচের রাস্তার বরফ দ্রুত সরে যায়। এ ছাড়া ঠান্ডার দেশগুলোতে বরফ দ্রুত গলানোর জন্য লবণ ব্যবহার করা হয়। এই লবণ পিচের রাস্তার কোনো ক্ষতি করে না। তবে লবণ কনক্রিটের রাস্তার সংস্পর্শে এলে রাস্তার ক্ষয় হয়।
তাই পরিবেশের ওপর ভিত্তি করে সড়ক তৈরির উপকরণ নির্বাচন করা উচিত।
তথ্যসূত্র: উইলিস পেভিং

পুরুষদের চুল পড়া বা টাক পড়া (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) সমস্যার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় ব্যবহৃত একটি উদ্ভিদের শিকড় অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কারটি প্রাচীন চিকিৎসাবিদ্যা ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছে।
৪ দিন আগে
সৌরজগৎকে সাধারণত মানব সভ্যতার অন্যতম স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো হিসেবে দেখা হয়। পৃথিবীতে যাই ঘটুক না কেন, গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়মে পরিক্রমা করে চলেছে এবং আকাশে একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি করছে। তবে বিজ্ঞানীদের মতে, সৌরজগতের অতীত হয়তো এতটা শান্ত ও সুশৃঙ্খল ছিল না।
৮ দিন আগে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে নতুন করে এয়ার (বাতাস) লিক বা ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ মহাকাশচারীকে একটি মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা...
৯ দিন আগে
প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে মারা যাওয়া বিশ্বের অন্যতম প্রাচীন ও সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মানব মমি ওৎজি দ্য আইসম্যানের দেহে আজও কিছু অণুজীব সক্রিয় থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, তাঁর শরীরে পাওয়া কিছু জীবাণু সম্ভবত মমিটির মতোই প্রাচীন। আবার কিছু জীবাণু বর্তমান সংরক্ষণাগারের
১২ দিন আগে