
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
দুজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার বাদী অ্যাডভোকেট জিয়াউল হক তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের গ্রেপ্তার দেখান। পরে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের একজন আইনজীবী বাদী হয়ে আদালতে তিনজনের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন। অপর যাঁকে আসামি করা হয় তিনি হলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।
মামলার অভিযোগে বলা হয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে ‘রাজাকার আর যুদ্ধাপরাধী’ বলেন। এর আগে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বিচারপতি মানিক বলেছিলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।
এর আগে ২০১৩ সালের ১৯ জুলাই হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন এক অনুষ্ঠানে অংশ নিয়ে জিয়াউর রহমান সম্পর্কে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছিলেন। তাঁরা জিয়া পরিবারকে নিয়েও বিভিন্ন সময় কটূক্তি করেন।
মেনন ও মানিক শুনানির সময় কাঠগড়ায় ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মেনন ও মানিক জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করতেন। আল্লাহ পাক এখন তারেক রহমান ও জিয়াউর রহমানকে সম্মানিত করেছেন।
আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, এ মামলার অন্য আসামি হাসানুল হক ইনুও ক্ষমতায় থাকাকালে একইভাবে কটূক্তি করতেন। শামসুদ্দিন চৌধুরী মানিক একজন দাম্ভিক ব্যক্তি। তিনি বাংলাদেশের বিচারব্যবস্থাকে কলঙ্কিত করেছেন। শামসুদ্দিন মানিককে আল্লাহ পাক লাঞ্ছনার সঙ্গে এ আদালতে উপস্থিত করেছেন। এ সময় মেনন বিচারপতি মানিকের দিকে তাকিয়ে মুচকি হাসেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরীও হাসেন।
উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মেনন ও মানিককে বিভিন্ন সময়ে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁদের বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৮ ঘণ্টা আগে