
পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শনে এসে রাজনৈতিক উত্তেজনার মুখে পড়েছেন যোগাযোগ ও সেতুমন্ত্রী রবিউল আলম। বিএনপি ও জামায়াতপন্থী দুই পক্ষের মধ্যে স্লোগান, বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় শেষ পর্যন্ত তিনি বগা প্রান্তের মঞ্চে ওঠেননি।
আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রীর সফর কেন্দ্র করে লোহালিয়া নদীর দুই প্রান্ত—বগা ও দুমকীতে পৃথক দুটি মঞ্চ নির্মাণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগা প্রান্তের মঞ্চের আয়োজন করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর ড. শফিকুল ইসলাম মাসুদ। মন্ত্রী ফেরিতে নদী পার হয়ে বগা প্রান্তে পৌঁছালে সেখানে বাউফল উপজেলা বিএনপির একদল নেতা-কর্মী স্লোগান দিতে থাকেন। তাঁদের অভিযোগ, মঞ্চের ব্যানারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি নেই।
একপর্যায়ে ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থক ও নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় হট্টগোল সৃষ্টি হয়।
পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তাজনিত কারণে সেতুমন্ত্রী বগা প্রান্তের মঞ্চে না উঠে সেখান থেকে ফিরে যান। পরে তিনি দুমকী প্রান্তে নির্মিত অপর মঞ্চে গিয়ে সংক্ষিপ্ত সভায় অংশ নেন।
বাউফল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ফিরোজ বলেন, মন্ত্রীর অনুষ্ঠানের মঞ্চ তৈরির আগে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এ ছাড়া মঞ্চে তারেক রহমানের ছবি না থাকায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মন্ত্রী আসার পর বিএনপি ও জামায়াতের কিছু নেতা-কর্মীর কারণে তিনি মঞ্চে ওঠেননি। সেখানে দুই পক্ষই মিছিল করেছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৪ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৫ ঘণ্টা আগে