জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
বৃহস্পতিবার সকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, বাবু সুনিল শুভ রায়, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, সম্পাদক মণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, আহাদ ইউ চৌধুরী শাহিন, মো. হেলাল উদ্দিন (ময়মনসিংহ), আজহারুল ইসলাম সরকার, এম এ সোবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ, ডা. মো. আব্দুল্লাহ আল ফাত্তাহ, কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান টিটু, শেখ সারোয়ার, লোকমান ভূইঁয়া রাজু, জায়েদুল ইসলাম জাহিদসহ মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
এ সময় জাতীয় পার্টির শ্রদ্ধা নিবেদনের পরে প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে একে একে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় যুব সংহতি, জাতীয় কৃষক পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় মৎস্যজীবী পার্টি, জাতীয় হকার্স পার্টি এবং ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি।
শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক এই রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৫ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে