স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানের ডায়াসে বানান ভুলের বিষয়ে ক্ষমা চেয়েছে উদ্যাপন কমিটি। তাই এটি নিয়ে কোন কিছু বলার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
আজ শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে প্রধানমন্ত্রীর শপথ পড়ানোর অনুষ্ঠানে ভুলের বিষয়ে জানতে চাইলে শেখ সেলিম বলেন, একটা মানুষ যখন তাঁর ভুলের জন্য ক্ষমা চায় তখন আর কি বলার থাকে। আবু নাসের চৌধুরী আমাদের কাছে এসেছিলেন, ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই ভুল করেননি।
এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানের ডায়াসের ‘মুজিববর্ষ’ বানান ভুল লেখা ছিল। ডায়াসে ‘মুজিববর্ষ’র বদলে লেখা ছিল ‘মুজিবর্ষ’! অর্থাৎ একটি ‘ব’ বাদ পড়ে যায়। পরে এই ভুলের জন্য ক্ষমা চান উদ্যাপন কমিটি।
তিনি বলেন, গতকাল (শুক্রবার) ঝালকাঠি সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনার সকল খোঁজে খবর রাখছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এই দুর্ঘটনায় কবলিতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। যারা এই দুর্ঘটনায় আহত হয়েছে তাঁদের চিকিৎসার সুব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া যারা নিহত হয়েছে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করতে নৌ পরিবহন প্রতিমন্ত্রী সকল কিছুর খোঁজে খবর নিতেও নির্দেশনা দিয়েছেন। নৌ পরিবহন প্রতিমন্ত্রীও সকল কিছু খোঁজ খবর রাখছেন।
শেখ সেলিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ একজনই। এই পৃথিবীতে তাঁর মত দক্ষ নেতৃত্ব ও মানবিক নেতা আর আসবে না। তিনি আল্লাহর প্রেরিত একজন মহাপুরুষ ছিলেন। পাকিস্তান বারবার বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে কিন্তু তাঁকে দমিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধু তাঁর সাহসী নেতৃত্বে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু বারবার মৃত্যুর মুখে থেকে ফিরে এসে বাংলার মানুষের কথা বলেছেন, বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে নিয়োজিত রেখেছেন। বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যে পাকিস্তানিরা যখন কবর খোঁড়ে তখন বঙ্গবন্ধু বলেছিলেন, আমাকে যদি হত্যা করো তবে আমার লাশটা আমার বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিও।
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জাতীয় কমিটির আয়োজনে ১১ ও ১২ জানুয়ারি বঙ্গবন্ধু কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ৫ দিন টুঙ্গিপাড়ায় মুজিব মেলা হবে। বাংলাদেশ শিল্প একাডেমির আয়োজনে মেলায় দেশের ৬৪ জেলার প্রসিদ্ধ পণ্যের পসরা বসবে সেখানে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৯ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
২১ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে