
পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া নেওয়া কঠিন হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেছেন, ‘আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের যাত্রী হয়রানি বরদাশত করা হবে না এবং পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠিন হস্তে দমন করা হবে।’
আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও বেসিক ট্রেড ইউনিয়নের এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন নিয়োগ বন্ধ রয়েছে। এসব শূন্য স্থানে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। আর যোগ্যতার ভিত্তিতে এসব নিয়োগ দিতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর।
শ্রমিক দলের প্রধান সমন্বয়ক বলেন, ‘শ্রমিক দলের কোনো নেতা-কর্মী অনৈতিক কাজ করবে না এবং করতেও দেব না। আর যদি কারও ব্যাপারে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় অভিযোগ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
শিমুল বিশ্বাস বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অবাধ ভোটের মাধ্যমে গঠিত এ সরকারকে দেশের শ্রমিক সমাজ সমর্থন করবে। সভায় শ্রমিক দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে অব্যাহত সাংগঠনিক সফরের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শ্রমিক দল নেতা ফয়েজ আহমেদ, আসাদুজ্জামান বাবুল, মফিদুল ইসলাম মোহন, দেলোয়ার হোসেন, সুমন ভূঁইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, নাছরিন আক্তার দিনা, এম এ বারী, জাহাঙ্গীর হোসেন, মোর্শেদ আলম, ফরহাদ হোসেন বুলেট, আব্দুস সোবহান, মো. আলাউদ্দিন, আব্দুল মাজেদ প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১২ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
২১ ঘণ্টা আগে