বিভিন্ন উন্নয়নমূলক মেগা প্রকল্পগুলোতে ব্যয়ের যথাযথ হিসেব জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উন্নয়নের হিসাবটা আমরা পেতে চাই।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সোনার বাংলা পার্টির ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘চলমান সংকট উত্তরণে গণ-পরিষদ নির্বাচন এবং রাজনৈতিক দল বা জোটভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বে সরকার গঠন’—শীর্ষক এক আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে খরচ হবার কথা ছিল ৭ হাজার কোটি টাকা, সেখানে খরচ হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। এই এত টাকা বেশি কোথায় কোথায় খরচ হয়েছে তার একটা হিসাব পেলে আমরা খুশি হব।’
প্রধানমন্ত্রীকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আপনি যদি বিশ্বাস করেন, আপনি এত উন্নয়ন করেছেন তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দেন। সুষ্ঠু নির্বাচন দিতে হলে সুষ্ঠু ভোটের প্রয়োজন যা আপনার আমলে সম্ভব না। সুষ্ঠু ভোট হলে উন্নয়নের যিনি মূল তাঁর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।’
আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এমন একটা সরকার বর্তমানে ক্ষমতায় আছে, এরা জালিমেরও জালিম। এরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে, আর নির্যাতন তো আছেই। আওয়ামী লীগ প্রতিদিন সভা করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটার অনুমতি দিচ্ছে। কিন্তু বিএনপি সমাবেশ করতে চাইলেই দিচ্ছে না। বলছে, গোলমাল হতে পারে। আগে থেকেই তারা কীভাবে এ কথা বলছে?’
সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুন নূরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ আরও অনেকে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যাচেষ্টার নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের...
২ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
৭ ঘণ্টা আগে
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১ দিন আগে