
জাপানের টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো এবং নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার এসব বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে জানায় জামায়াতের প্রচার বিভাগ।
বৈঠকে শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
জামায়াত জানায়, মাৎসুমোতো আকিকোর সঙ্গে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শফিকুর রহমান। বিশেষ করে নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং নাগরিক সেবার মানোন্নয়নে টোকিওর অভিজ্ঞতা ও সফলতা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
ওই বৈঠকে ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো টোকিওর ব্যবসা ও নগর ব্যবস্থাপনা, বন্যা ও ভূমিকম্প মোকাবিলা ব্যবস্থা, পরিবেশবান্ধব নগর-পরিকল্পনা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে বিস্তারিত অবহিত করেন। এ ছাড়াও তিনি বাংলাদেশের বড় শহরগুলোতে এসব আধুনিক ও কার্যকর ব্যবস্থাপনা প্রয়োগের বিষয়ে পরামর্শ দেন বলেও জানানো হয়। জামায়াত আমির বাংলাদেশের নগর উন্নয়ন ও জনসেবামুখী কার্যক্রমে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ ব্যক্ত করেন এবং এ বিষয়ে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক, মানবিক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন, যুবসমাজের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের মানবিক দিক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কেও মতবিনিময় করা হয়।
শফিকুর রহমান বাংলাদেশের জনগণের প্রতি জাপান সরকার ও নিপ্পন ফাউন্ডেশনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নিপ্পন ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইওহেই সাসাকাওয়া বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদের বিকাশ এবং মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৬ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
৮ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৬ ঘণ্টা আগে